Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

গ্রামজুড়ে হঠাৎ টাক পড়ে যাচ্ছে সবার! মহারাষ্ট্রের এই এলাকায় হলটা কী, সমীক্ষায় ভয়ঙ্কর তথ্য

এই ঘটনায় বুলধানা এলাকার প্রায় ৩০০ জনের চুল নষ্ট হয়েছে। তাঁদের মধ্যে তরুণ-তরুণীদের সংখ্যা তুলনামূলক ভাবে বেশি। এই সংখ্যা ডিসেম্বর থেকে জানুয়ারির। পরে আরও এমন অনেকে আক্রান্ত হয়েছেন। 

গ্রামজুড়ে হঠাৎ টাক পড়ে যাচ্ছে সবার! মহারাষ্ট্রের এই এলাকায় হলটা কী, সমীক্ষায় ভয়ঙ্কর তথ্য

সংগৃহীত ছবি

শেষ আপডেট: 25 February 2025 15:32

দ্য ওয়াল ব্যুরো: কোথাও কিছু নেই, কিছু মাখেননি চুলে। কিন্তু সব চুল পড়ে যাচ্ছে। মাথায় হাত দিলেই তুলোর মতো উঠে আসছে কালো-সাদা চুল। টাক দেখা যাচ্ছে আট থেকে আশি সকলের। ভয়ে সেলুনে ভিড় বাড়াচ্ছেন মানুষজন। হঠাৎ কী হল? মহারাষ্ট্রের এই ঘটনায় কার্যত হইচই পড়ে যায়। কিছুই বুঝে উঠতে না পেরে বুলধানা জেলার লোকজন স্বাস্থ্য বিভাগে যোগাযোগ করেন। ব্যক্তিগত উদ্যোগে একটি সমীক্ষা হয়। যাতে উঠে আসে ভয়াবহ তথ্য। 

পদ্মশ্রী ডঃ হিম্মতরাও বাওস্কার এই সমীক্ষা করেন। তিনি খুঁজে বের করেন এই হঠাৎ টাক পড়ে যাওয়ার পিছনে মূল গল্প। তাঁর অনুমান, খাবারের সঙ্গে কোনও বিষাক্ত জিনিস মিশছে। সেই খাবার খেয়েই এই সমস্যা হচ্ছে। 

খাদ্য সামগ্রীর নমুনা সংগ্রহ ও তা পরীক্ষার পর বোঝা যায়, আটায় সেলেনিয়াম নামের একটি উপাদান মাত্রাতিরিক্ত পরিমাণে থাকায় এই ঘটনা ঘটছে। এই আটা সম্প্রতি বুলধানা জেলায় প্রশাসনের তরফে সরবরাহ করা হয়েছিল। পাবলিক ডিস্ট্রিবিউশন সিস্টেম বা পিডিএস-এর অধীনে। 

ডঃ বাওস্কার বলেন, 'আমরা অ্যানালিসিস করে দেখি ওই আটায় নির্দিষ্ট পরিমাণের চেয়ে ৬০০ গুন বেশি সেলেনিয়াম রয়েছে। পাশাপাশি জিঙ্কের পরিমাণেও তারতম্য ছিল। অ্যালোপেশিয়ার অন্যতম কারণই অতিরিক্ত পরিমাণে সেলেনিয়াম শরীরে প্রবেশ করা। আর এক্ষেত্রেও তাই হয়েছে। চুল পড়ে যাচ্ছে সকলের। এই সমস্যা দ্রুত ছড়িয়ে পড়ছে।'

আটার নমুনা ঠাণের অ্যানালিটিক্যাল ল্যাবে পাঠানো হয়। পরীক্ষার পর দেখা যায় যেখানে প্রতি কেজি আটায় এই উপাদান ১.৯ মিলিগ্রাম থাকার কথা, সেখানে ওই আটায় ছিল ১৪.৫২ মিলিগ্রাম। এই আটা পাঞ্জাব থেকে এসেছিল বলে জানা গিয়েছে। 

এই ঘটনায় বুলধানা এলাকার প্রায় ৩০০ জনের চুল নষ্ট হয়েছে। তাঁদের মধ্যে তরুণ-তরুণীদের সংখ্যা তুলনামূলক ভাবে বেশি। এই সংখ্যা ডিসেম্বর থেকে জানুয়ারির। পরে আরও এমন অনেকে আক্রান্ত হয়েছেন। 

ডঃ বাওস্কার বলেন, 'চুল নষ্ট হয়ে যাওয়ায় ছেলে-মেয়েরা স্কুল-কলেজে যাওয়া বন্ধ করে দেয়। যাদের বিয়ে ছিল, পিছিয়ে যায়। লোকজন বাড়ি থেকে বেরনো বন্ধ করে দেয়। এক অদ্ভুত পরিস্থিতি তৈরি হয়। আমি শুধুমাত্র এই পরিস্থিতি বিবেচনা করতে গিয়েছিলাম। তারপর এই তথ্য উঠে আসে।'

তিনি এই সমীক্ষার রিপোর্ট প্রশাসনের কাছে পেশ করবেন খুব  শীঘ্রই। এদিকে, ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চ এলাকার জল ও মাটি সংগ্রহ করেছে। পরীক্ষা করে দেখা হবে। তারাও সেলেনিয়াম বেশি থাকার বিষয়টি নিশ্চিত করেছে। সেই সংক্রান্ত রিপোর্ট পাঠানো হয়েছে কেন্দ্রে। 


```