Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

জম্মু-কাশ্মীরের স্কুলে শুরুতে গাইতে হবে জাতীয় সঙ্গীত, নির্দেশ জারি

এমন নয় যে জম্মু-কাশ্মীরের স্কুলে জাতীয় সঙ্গীত গাওয়া হয় না। প্রশাসনের নজরে এসেছে অনেক স্কুল এই ব্যাপারে যথেষ্ট উদ্যোগী নয়।

জম্মু-কাশ্মীরের স্কুলে শুরুতে গাইতে হবে জাতীয় সঙ্গীত, নির্দেশ জারি

উপত্যকার স্কুলে গাইতে হবে জাতীয় সঙ্গীত

শেষ আপডেট: 14 June 2024 10:47

দ্য ওয়াল ব্যুরো: জম্মু-কাশ্মীরের স্কুলে ক্লাস শুরুর আগে জাতীয় সঙ্গীত গাওয়া বাধ্যতামূলক করল স্থানীয় প্রশাসন। ২০১৯ থেকে কেন্দ্র শাসিত ওই এলাকায় রাজ্যপালের শাসন চলছে। রাজ্যের শিক্ষা সচিব রাজ্যপালের নির্দেশ হিসাবে সব স্কুলকে প্রশাসনের সিদ্ধান্ত জানিয়ে চিঠি দিয়েছেন।

তবে এমন নয় যে জম্মু-কাশ্মীরের স্কুলে জাতীয় সঙ্গীত গাওয়া হয় না। প্রশাসনের নজরে এসেছে অনেক স্কুল এই ব্যাপারে যথেষ্ট উদ্যোগী নয়। সেখানে জাতীয় সঙ্গীত গাওয়া বন্ধ হয়ে গিয়েছে। স্কুল কর্তাদের তাই এই ব্যাপারে কর্তব্য মনে করিয়ে দেওয়া হল।

২০১৯-এর ৫ অগাস্ট কাশ্মীরের বিশেষ মর্যাদার ৩৭০ নন্বর ধারা বাতিল হওয়ার আগে স্কুলগুলিতে রাজ্যের নিজস্ব সঙ্গীত গাওয়া এবং পতাকা উত্তোলন করা হত। ৩৭০ বিলোপের পর রাজ্যকে দু-ভাগ করে লাদাখ এবং জন্মু-কাশ্মীর নামে দুটি কেন্দ্র শাসিত রাজ্য গঠন করা হয়। দু-জায়গাতেই চলতি বছরে বিধানসভা ভোট করার ভাবনা আছে নির্বাচন কমিশন এবং ভারত সরকারের। 

এখন জঙ্গি সংগঠনগুলি সন্ত্রাসের মাত্রা বাড়িয়ে দিয়ে ভোট বানচাল করার চেষ্টা চালাচ্ছে বলে মনে করা হচ্ছে। একাধিক সূত্র জানাচ্ছে পাকিস্তান থেকে ৭০ জঙ্গি কাশ্মীরে ঢুকেছে। সেই সঙ্গে জম্মু-কাশ্মীরের বিচ্ছিন্নতাবাদী সংগঠনগুলিও সক্রিয় হয়ে উঠেছে। এই পরিস্থিতিতে স্কুল পড়ুয়াদের মধ্যে দেশপ্রেমের চেতনা বৃদ্ধির উদ্দেশ্যেই জাতীয় সঙ্গীত গাওয়া বাধ্যতামূলক করা হল বলে সরকারি সূত্রে দাবি করা হচ্ছে।


```