Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

সরকারি স্কুল ছেড়ে বেসরকারি বিদ্যালয়ে ভর্তির প্রবণতা উদ্বেগজনক, রাজগুলিকে সতর্ক করল কেন্দ্র

সরকারি স্কুলগুলিতে দিন দিন পড়য়ার সংখ্যা কমে যাচ্ছে। দেশের সব রাজ্যেই এই প্রবণতা তৈরি হয়েছে। 

 সরকারি স্কুল ছেড়ে বেসরকারি বিদ্যালয়ে ভর্তির প্রবণতা উদ্বেগজনক, রাজগুলিকে সতর্ক করল কেন্দ্র

ফাইল ছবি।

শেষ আপডেট: 31 May 2025 08:05

দ্য ওয়াল ব্যুরো: সরকারি স্কুলগুলিতে (Government schools) দিন দিন পড়য়ার সংখ্যা কমে যাচ্ছে। দেশের সব রাজ্যেই এই প্রবণতা তৈরি হয়েছে। অন্ধ্রপ্রদেশ (Andhrapradesh), তেলেঙ্গানা (Telengana) এবং উত্তরাখণ্ডে (Uttarakhand) সরকারি স্কুলের তুলনায় বেসরকারি স্কুলে (Private Schools) পড়ুয়ার সংখ্যা দ্বিগুণেরও বেশি। যদিও সরকারি বিদ্যালয়ের তুলনায় বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা কম।

প্রাথমিক ও মাধ্যমিক স্তরের শিক্ষার হাল নিয়ে মার্চ ও এপ্রিলে দিল্লিতে কয়েক দফায় বৈঠক করেছেন সংশ্লিষ্ট মন্ত্রকের সচিব ও পদস্থ অফিসারেরা। ছিলেন রাজ্যগুলির শিক্ষাকর্তারাও। সেই পর্যালোচনা বৈঠকের পর রাজ্যগুলিকে তাদের করণীয় মনে করিয়ে দিয়ে চিঠি পাঠিয়েছে দিল্লি। তাতে বলা হয়েছে, কেন সরকারি স্কুলের উপর বাবা-মা আস্থা রাখতে পারছেন না, মোটা খরচের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কেন নিয়ে ভর্তি করাচ্ছেন সন্তানদের তার কারণ অনুসন্ধান করা দরকার। রাজ্যগুলি যেন এই ব্যাপারে অবিলম্বে পদক্ষেপ করে।

যদিও শিক্ষা সংশ্লিষ্ট মহল বলছে, এই সমস্যার কারণ বুঝতে নতুন করে সমীক্ষা করার প্রয়োজন নেই। কারণ জানাই আছে। সরকার সমস্যা দূর করার পরিবর্তে তা নিয়ে আলোচনা চালিয়ে সময় ব্যয় করছে।

শিক্ষা মহলের বক্তব্য, বিগত আড়াই-তিন দশকে সারা দেশেই স্কুল শিক্ষায় সবচেয়ে বড় সমস্যা যেটি দেখা দিয়েছে তা হল, শিক্ষকের অভাব। বেশিরভাগ সরকারি স্কুলে অর্ধেকের বেশি শিক্ষক পদ শূন্য। সেখানে বেসরকারি স্কুলে এই সমস্যা নেই বললেই চলে। সরকারি স্কুলের তুলনায় শিক্ষকদের বেতন কম হলেও পর্যাপ্ত শিক্ষক আছে। বাবা-মায়েরা ছেলেমেয়ের ভবিষ্যতের কথা বিবেচনায় রেখে বেসরকারি স্কুলে ছেলেমেয়েদের ভর্তি করছে।

দ্বিতীয় কারণ হিসাবে শিক্ষামহল বলছে, বেশিরভাগ পরিবারে একটি সন্তান হওয়ায় বাবা-মায়েরা তাদের সন্তানদের ভাল ল্কুলে পড়াতে চাইছেন। বেসরকারি স্কুলগুলিতে খরচ বেশি হলেও পড়াশুনোর মান ভাল।

দিল্লির বৈঠকে রাজ্য ধরে আলোচনায় বিশেষ নজর কাড়ে অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানা ও উত্তরাখণ্ড। অন্ধ্রপ্রদেশে মোট স্কুলের সংখ্যা ৬১ হাজার ৩৭৩টি। এরমধ্যে সরকারি স্কুল ৪৫ হাজার বা ৭৩ শতাংশ। সেখানে ১৫ হাজার ২৬২টি হল বেসরকারি বিদ্যালয়। অথচ, স্কুল সস্তের ৪৬ শতাংশ পড়ুয়া আছে সরকারি স্কুলে। বেসরকারি স্কুলে পড়ে ৫২ শতাংশ পড়ুয়া।

তেলেঙ্গানায় ৪২ হাজার ৯০১টি স্কুলের ৭০ শতাংশ সরকারি। অথচ মোট পড়ুয়ার মাত্র ৩৮ শতাংশ সরকারি বিদ্যালয়ে ভর্তি হয়েছে। ৬০ শতাংশের কিছু বেশি পড়ে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে।

রাজ্যগুলিকে পাঠানো কেন্দ্রের চিঠিতে বলা হয়েছে, পশ্চিমবঙ্গ-সহ সব রাজ্য ও কেন্দ্র শাসিত রাজ্যেই সরকারি স্কুলের পরিবর্তে বেসরকারি স্কুলে ভর্তির প্রবণতা ক্রমবর্ধমান। মিড মিল নিয়ে পর্যালোচনা রিপোর্টেও দেখা গিয়েছে, পড়ুয়ার সংখ্যা দিন দিন কমছে।


```