Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

দিল্লির রেস্তোরাঁয় বিধ্বংসী আগুন, প্রাণে বাঁচতে এক ছাদ থেকে অন্য ছাদে লাফ পড়ুয়াদের

দিল্লির দমকল প্রধান অতুল গর্গ জানিয়েছেন, 'বেলা ২টো নাগাদ আমরা রাজৌরি গার্ডেন মেট্রো স্টেশনের কাছে জঙ্গল জাম্বোরি রেস্তোরাঁয় আগুন লাগার খবর পাই। দ্রুত ঘটনাস্থলে দমকলের ১০টি ইঞ্জিন পাঠানো হয়।'

দিল্লির রেস্তোরাঁয় বিধ্বংসী আগুন, প্রাণে বাঁচতে এক ছাদ থেকে অন্য ছাদে লাফ পড়ুয়াদের

ঘটনার সময়ের ছবি

শেষ আপডেট: 9 December 2024 19:11

দ্য ওয়াল ব্যুরো: রাজৌরি গার্ডেন মেট্রো স্টেশনের কাছে একটি বাড়ির প্রথম তলার রেস্তোরাঁয় আগুন লেগে যায়। আর তাতেই প্রাণ বাঁচাতে দৌড়াদৌড়ি শুরু করে দেন পড়ুয়ারা। শুধু তাই নয়, প্রাণ বাঁচাতে রেস্তোরাঁর ভেতরে থাকা সকলে ওই বাড়ির ছাদ থেকে পাশের ছাদে লাফ দিয়ে দিয়ে প্রাণ বাঁচানোর চেষ্টা করেন। পেছনে তখন আগুনের লেলিহান শিখা। আর এই গোটা ঘটনার ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। 

সোমবার ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় দমকল বাহিনী। কালো ধোঁয়ায় ঢেকে যায় গোটা এলাকা। বীভৎসভাবে এই আগুন কী করে লাগল তা অবশ্য এখনও জানা যায়নি। শেষ পাওয়া খবর এই যে, আগুন যাতে আশেপাশে ছড়িয়ে না পড়ে তার জন্য গোটা এলাকা ঘিরে রেখেছে পুলিশ। 

দিল্লির দমকল প্রধান অতুল গর্গ জানিয়েছেন, 'বেলা ২টো নাগাদ আমরা রাজৌরি গার্ডেন মেট্রো স্টেশনের কাছে জঙ্গল জাম্বোরি রেস্তোরাঁয় আগুন লাগার খবর পাই। দ্রুত ঘটনাস্থলে দমকলের ১০টি ইঞ্জিন পাঠানো হয়।'

দিল্লি পুলিশ বিবৃতি জারি করে জানিয়েছে যে, বাড়িটির নীচতলায় বেশ কয়েকটি দোকান রয়েছে। জঙ্গল জাম্বোরি নামে একটা রেস্তোরাঁ (যা বন্ধ ছিল), এবং এমএএসি রাজৌরি নামে একটি ইনস্টিটিউট রয়েছে।' যা খবর এখনও কোনও হতাহতের খবর নেই। 


```