Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে পড়ুয়াকে যৌন নির্যাতনের অভিযোগ, রেহাই পেলেন না প্রেমিকও

বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে পড়ুয়াকে যৌন নির্যাতনের অভিযোগ, রেহাই পেলেন না প্রেমিকও

আন্না বিশ্ববিদ্যালয়

শেষ আপডেট: 25 December 2024 18:56

দ্য ওয়াল ব্যুরো: বিশ্ববিদ্যালয়ে যৌন হেনস্থার শিকার তরুণী ইঞ্জিনিয়ারিং পড়ুয়া। তামিলনাড়ুর আন্না বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় বর্ষের ছাত্রীর উপর হামলা চালানোর অভিযোগ উঠল অজ্ঞাত পরিচয় দুই যুবকের বিরুদ্ধে। এমনকি ছাত্রীর প্রেমিকাকেও বেধড়ক মারধর করা হয়েছে বলে খবর।

জানা গেছে, গত ২৩ ডিসেম্বর তামিলনাড়ুর আন্না বিশ্ববিদ্যালয়ে দ্বিতীয় বর্ষের ইঞ্জিনিয়ারিং পড়ুয়া ছাত্রীর উপর যৌন নির্যাতন করা হয় বলে অভিযোগ। চেন্নাই পুলিশকে ওই ১৯ বছর বয়সি তরুণী জানিয়েছেন, বিশ্ববিদ্যালয়ের হাইওয়ে ল্যাবরেটরির পিছন দিকে একটি জায়গায় তাঁর প্রেমিকের সঙ্গে গিয়েছিলে। আচমকাই দু'জন অজ্ঞাতপরিচয় ব্যক্তি তাঁদের উপর হামলা চালায়। 

মঙ্গলবার নির্যাতিতা কোট্টুরপুরম থানায় অভিযোগ দায়ের করেন। ছাত্রীর প্রেমিক পুলিশকে জানিয়েছেন, তিনি ওই জায়গা থেকে পালিয়ে যান। সেই সুযোগে তাঁর প্রেমিকাকে হুমকি ও ভয় দেখিয়ে সহবাস করতে জোরাজুরির অভিযোগ ওঠে। ছাত্রী প্রস্তাব অস্বীকার করলে তাঁকে যৌন নিগ্রহ করে ওই অজ্ঞাতপরিচয় দুই ব্যক্তি। 

শুধু যৌন নিগ্রহ বললে ভুল হবে। সে সময়ের আপত্তিকর ছবি নিজেদের মোবাইলে তুলে রাখে অভিযুক্তরা ।বিষয়টির কথা জানাজানি হলে খুনের হুমকি পর্যন্ত দেওয়া হয় বলে অভিযোগ। সে কারণেই ঘটনার একদিন পর নির্যাতিতা থানার দ্বারস্থ হন। পুলিশ জানিয়েছে, ঘটনার তদন্ত শুরু হয়েছে। অভিযুক্তদের ধরতে একটি বিশেষ দল গঠন করা হয়েছে। তদন্তে নেমে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের সব সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। সূত্রের খবর, বিশ্ববিদ্যালয়ের অনান্য পড়ুয়াদেরও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। অভিযুক্তদের গ্রেফতার করতে চারটি বিশেষ টাস্ক ফোর্স গঠন করা হয়েছে।

ঘটনার তীব্র নিন্দা করে মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিনকে তুলোধনা করেছেন তামিলনাড়ুর বিজেপি সভাপতি আন্নামালাই। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশ্ন তুলে তাঁর অভিযোগ, ‘আন্না বিশ্ববিদ্যালয় রাজধানীর একেবার কেন্দ্রে অবস্থিত। তামিলনাড়ুর মর্যাদার অন্যতম প্রতীকও বটে এই শিক্ষা প্রতিষ্ঠান। সেই ক্যাম্পাসে এমন নৃশংস ঘটনা অত্যন্ত লজ্জার।’ ঘটনাস্থলের সিসিটিভি ওই সময় কেন কাজ করছিল না মুখ্যমন্ত্রীর কাছে জবাব চেয়েছেন তিনি।

তবে পুলিশ জানিয়েছে, থানায় অভিযোগ জমা পড়ার আগেই বিশ্ববিদ্যালয়ের প্রোটেকশন অফ সেক্সুয়াল হ্যারাসমেন্ট কমিটি তদন্ত শুরু করেছে। দোষীদের খুঁজে বের করে উপযুক্ত শাস্তির ব্যবস্থার আশ্বাস দেওয়া হয়েছে।


```