Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকের

পড়ুয়াকে উলঙ্গ করে ব্যাপক মারধর করল ১০-১৫ জন, ছুড়ল ইট-পাথর! কানপুরে ভয়ানক কাণ্ড

ওই পড়ুয়ার সঙ্গে দুষ্কৃতীদের কী সম্পর্ক ছিল তা এখনও পর্যন্ত স্পষ্টভাবে জানতে পারেনি পুলিশ।

পড়ুয়াকে উলঙ্গ করে ব্যাপক মারধর করল ১০-১৫ জন, ছুড়ল ইট-পাথর! কানপুরে ভয়ানক কাণ্ড

প্রতীকী ছবি

শেষ আপডেট: 14 January 2025 13:43

দ্য ওয়াল ব্যুরো: বন্ধুর ফ্ল্যাট থেকে নিজের বাড়ি ফেরার পথে দুষ্কৃতীদের হাতে আক্রান্ত হতে হলে এক যুবককে। তাঁকে বেদম মারধর করা হয়েছে, এমনকী লক্ষ্য করে ছোড়া হয়েছে ইট-পাথর! ঘটনায় গুরুতর জখম হয়েছে ওই পড়ুয়া। ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের কানপুরে। বর্তমানে ওই পড়ুয়া হাসপাতালে চিকিৎসাধীন। 

পুলিশ সূত্রে খবর, ১০-১৫ জন মিলে তাঁকে মারধর করেছে। বন্ধুর বাড়ি থেকে ফেরার পথে তাঁকে ঘিরে ধরে দুষ্কৃতীরা। টেনে-হিঁচড়ে নিয়ে যায় এক রেললাইনের ধারে। তারপর তাঁর জামাকাপড় খুলে মারধর করে। শুধু তাই নয়, রেললাইনে পড়ে থাকা ইট-পাথরও ছোড়ে তাঁকে লক্ষ্য করে। ঘটনায় গুরুতর আহত হয়েছে ওই পড়ুয়া।

বিরাজ ত্রিপাঠী নামের ওই পড়ুয়ার সঙ্গে দুষ্কৃতীদের কী সম্পর্ক ছিল তা এখনও পর্যন্ত স্পষ্টভাবে জানতে পারেনি পুলিশ। তবে অনুমান, কোনও একটি বিষয় নিয়ে মতবিরোধ হয়েছিল তাঁদের মধ্যে। তার জেরেই এই ঘটনা। বিরাজ পুলিশকে জানিয়েছে, রেললাইনের ধারে নিয়ে গিয়ে তাঁকে বেধড়ক মারা হয়েছে। বড় বড় পাথর ছোড়া হয়েছে। শেষে স্থানীয় লোকেরা আসায় দুষ্কৃতীরা ঘটনাস্থল ছেড়ে পালিয়ে যায়। 

পুলিশকে বিরাজ এও জানিয়েছে, মিলন শুক্লা নামের এক ব্যক্তি এই ঘটনার পিছনে রয়েছে। ঘটনার একদিন আগে তাঁর সঙ্গে একটি ব্যাপারে কথা কাটাকাটি হয়েছিল তাঁর। সেই সময়ে তাঁকে মিলন প্রাণে মারার হুমকি দিয়েছিল বলে অভিযোগ বিরাজের। সে এও দাবি করেছে, মারধরের পুরো ঘটনাটির ভিডিও করেছে দুষ্কৃতীরা। সেটা সোশ্যাল মিডিয়াতেও ছাড়া হয়েছে। 

এই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। তাঁদের তরফে জানানো হয়েছে, অভিযুক্তদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে। আর যে ভিডিও ভাইরাল করা হয়েছে তা সোশ্যাল মিডিয়া থেকে নামানোর প্রক্রিয়াও চলছে। 


```