Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

'কোটা ফ্যাক্টরি'র বলি বাংলার ছাত্র, চলতি বছরের ২৮ তম আত্মহত্যা

সোমবার সন্ধ্যায় তাকে ঘরের ভিতর ঝুলন্ত অবস্থায় উদ্ধার করেন বাড়ির অন্যান্যরা। তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। 

'কোটা ফ্যাক্টরি'র বলি বাংলার ছাত্র, চলতি বছরের ২৮ তম আত্মহত্যা

শেষ আপডেট: 28 November 2023 12:45

দ্য ওয়াল ব্যুরো: অনেক আশা ছেলেকে ডাক্তারি পড়তে কোটায় পাঠিয়েছিলেন বাবা-মা। কিন্তু সেই আশা পূরণ আর হল না। সুদূর রাজস্থান থেকে ছেলের নিথর দেহ ফিরছে বাংলায়। 

মৃত পড়ুয়ার নাম ফরিদ। পশ্চিমবঙ্গের বাসিন্দা ফরিদ কোটার ওয়াকফনগর এলাকায় থাকতেন। তিনি  চিকিৎসক হওয়ার জন্য সর্বভারতীয় প্রবেশিকা পরীক্ষা নিট-এর প্রস্তুতি নিচ্ছিলেন। সোমবার সন্ধ্যায় তাকে ঘরের ভিতর ঝুলন্ত অবস্থায় উদ্ধার করেন বাড়ির অন্যান্যরা। তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। 

ফরিদ যে ভাড়াবাড়িতে থাকত সেখানকার অন্য ছাত্ররা পুলিশকে জানিয়েছে, ফরিদকে তারা শেষবার বিকেল ৪টে নাগাদ দেখেছে। কিন্তু সন্ধে ৭টা নাগাদও সে ঘর থেকে না বেরোনোয় সন্দেহ হয় বাকিদের। তখন তারা সেকথা বাড়িওয়ালাকে জানায়। তিনিই পুলিশে খবর দেন। পুলিশ এসে বন্ধ ঘরের দরজা ভেঙে ওই ছাত্রের মৃতদেহ উদ্ধার করে। 

পুলিশ জানিয়েছে, গত এক বছর ধরে ওই বাড়িতে থেকে কোচিং নিচ্ছিল ফরিদ। তবে কেন সে আত্মহত্যা করল তা স্পষ্ট নয়। মৃতদেহের কাছ থেকে কোনও সুইসাইড নোট পাওয়া যায়নি। ইতিমধ্যেই তার বাড়িতে খবর দেওয়া হয়েছে। তাঁরা এলে দেহ হস্তান্তর করা হবে বলে জানিয়েছে পুলিশ। 

চলতি বছর এই নিয়ে ২৮টিআত্মহত্যার ঘটনা ঘটল কোটায়। রাজস্থানের এই শহরে পড়তে গিয়ে একের পর এক ছাত্রের আত্মহত্যার ঘটনায় কাঠগড়ায় দাঁড় করানো হয়েছে কোচিং সেন্টারগুলিকে। সেখানকার অমানুষিক চাপ, সাফল্য পাওয়ার জন্য ইঁদুর দৌড়ই ছাত্রমৃত্যুর জন্য দায়ী কিনা সেই বিতর্ক উঠেছে। প্রশাসনের তরফে পড়ুয়াদের উপর চাপ কমাতে কোচিংগুলিকে একাধিক পদক্ষেপ করারও নির্দেশ দেওয়া হয়েছে। কিন্তু তাতেও প্রকৃত দোষ কার, সেই প্রশ্নের জবাব মেলেনি। 


```