Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

মধ্যরাতে চিনে ভূমিকম্প, থরথর করে কাঁপল দিল্লি-সহ উত্তর ভারতের একাংশ

ভারতের জাতীয় ভূতাত্ত্বিক কেন্দ্রের তরফে জানানো হয়েছে, চিনের দক্ষিণ শিনজিয়াং প্রদেশে ভূমিকম্প হয়েছে।

মধ্যরাতে চিনে ভূমিকম্প, থরথর করে কাঁপল দিল্লি-সহ উত্তর ভারতের একাংশ

শেষ আপডেট: 23 January 2024 07:25

দ্য ওয়াল ব্যুরো: রাম মন্দিরের প্রাণপ্রতিষ্ঠার দিনই মধ্যরাতে ভূমিকম্পে কাঁপল চিন। এরই প্রভাবে থরথর করে কাঁপল দিল্লি-সহ উত্তর ভারতের নানা জায়গা। কম্পন অনুভূত হয়েছে প্রতিবেশী পাকিস্তান, আফগানিস্তানেও। এই নিয়ে এক সপ্তাহের মধ্যে দু-বার কেঁপে উঠল দিল্লি।

ভারতের জাতীয় ভূতাত্ত্বিক কেন্দ্রের তরফে জানানো হয়েছে, চিনের দক্ষিণ শিনজিয়াং প্রদেশে ভূমিকম্প হয়েছে। তারপরেই দিল্লিতে কম্পন টের পাওয়া যায়। সোমবার রাত পৌনে ১২টা নাগাদ দিল্লি-সহ উত্তর ভারতের নানা জায়গা কেঁপে ওঠে। আতঙ্কে মাঝরাতেই রাস্তায় বেরিয়ে পড়েন দিল্লির লোকজন। আতঙ্ক ছড়ায় জনসাধারণের মধ্যে। ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি এখনও পর্যন্ত।

ভূমিকম্পের উৎসস্থল নেপাল-চিন সীমান্তে মাটি থেকে ৮০ কিমি গভীরে। চিনে কম্পনের তীব্রতা ছিল রিখটার স্কেলে ৭.২। তীব্র কম্পনের ফলে চিনে ক্ষয়ক্ষতি বা প্রাণহানির খবর পাওয়া যায়নি এখনও পর্যন্ত। জার্মান রিসার্চ সেন্টার ফর জিয়ো সায়েন্সের তরফে জানানো হয়েছে যে কিরঘিজস্তান এবং চিনের শিনজিয়াং সীমান্ত এলাকায় ভূমিকম্প অনুভূত হয়েছে। নিকটবর্তী কাজাখস্তানে রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ৬.৭ ছিল। রাতের দিকে ভূমিকম্প হওয়ায় আতঙ্কে অনেকে প্রবল ঠান্ডার মধ্যে বাড়ির বাইরে বেরিয়ে আসেন। 

প্রসঙ্গত, সোমবার রাত সওয়া ১১ নাগাদ প্রথমে ভূমিকম্পে কেঁপে ওঠে উজবেকিস্কান। তার ৩০ মিনিট পর আফটার শকে কেঁপে ওঠে চিন থেকে দিল্লি। এর সপ্তাহ খানেক আগে, জোরালো ভূমিকম্প হয়েছিল আফগানিস্তানের হিন্দুকুশ পার্বত্য অঞ্চলে। রিখটার স্কেলে সেই কম্পনের তীব্রতা ছিল ৬। সেই ভূমিকম্পেও কেঁপেছিল পাকিস্তান, দিল্লি-সহ গোটা উত্তর ভারত।


```