Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেই২০ বছরের 'রাজ্যপাট'! ইস্তফা বিহারের মুখ্যমন্ত্রী ‘সুশাসন বাবু' নীতীশ কুমারের, উত্তরসূরির শপথ কবেমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের‘মমতা দুর্নীতিগ্রস্ত! বাংলায় শুধু সিন্ডিকেট চলে, কাজই বেকারের সংখ্যা বাড়ানো’, মালদহে রাহুল‘আমার মতো নয়’! সন্দেহের বশে ৬ বছরের ছেলেকে নদীতে ফেলে খুন, দেহ ভেসে উঠতেই ফাঁস বাবার কীর্তি

ধরাশায়ী টাকা, ডলারের তুলনায় রেকর্ড পতন

গত চারদিনের ক্ষতির পরিমাণে বিনিয়োগকারীরা প্রায় ১৩ লক্ষ কোটি টাকা হারিয়েছেন।

ধরাশায়ী টাকা, ডলারের তুলনায় রেকর্ড পতন

বাজারের শুরুতে বিরাট ধাক্কা লাগে লক্ষ লক্ষ বিনিয়োগকারীর পকেটে।

শেষ আপডেট: 19 December 2024 11:00

দ্য ওয়াল ব্যুরো: আমেরিকার কেন্দ্রীয় ব্যাঙ্ক ফেডারেল রিজার্ভ-এর অশনি সংকেতে নিদারুণ প্রভাব পড়ল ভারতের শেয়ার বাজারে। বৃহস্পতিবার সকালে মার্কিন ফেডারেল রিজার্ভের পূর্বাভাসের জেরে বিএসই সেনসেক্স এবং নিফটি ৫০-এর শেয়ার বাজারের সূচকে বিরাট পতন ঘটে। এদিন সকালেই বিএসই সেনসেক্স ৮০,০০০-এর নীচে চলে যায় এবং নিফটি ৫০-এর সূচক ২৪,০০০ এর নীচে চলে যায়। সকাল সওয়া ৯টা নাগাদই বাজারের শুরুতে বিরাট ধাক্কা লাগে লক্ষ লক্ষ বিনিয়োগকারীর পকেটে।

দিনের শুরুই হয় সেনসেক্স প্রায় ১১৬২ পয়েন্ট কমে যাওয়া দিয়ে। একইভাবে নিফটি ৫০ খাতা খোলে ২৩,৮৭৭.১৫ দিয়ে গতকাল (বুধবার) দিনের শেষে যা ছিল ২৪,১৯৮.৮৫ অর্থাৎ বাজার শুরুই হয় ৩২৯ পয়েন্ট কমে। সর্বমোট ক্ষতির পরিমাণ বিএসই তালিকাভুক্ত কোম্পানির ক্ষেত্রে ৪৪৬.৫ লক্ষ কোটি টাকার কাছাকাছি। যার ফলে বৃহস্পতিবার কয়েক মিনিটের মধ্যে বিনিয়োগকারীদের ৬ কোটি টাকা উধাও হয়ে যায়। সব মিলিয়ে গত চারদিনের ক্ষতির পরিমাণে বিনিয়োগকারীরা প্রায় ১৩ লক্ষ কোটি টাকা হারিয়েছেন। 

কিন্তু, হঠাৎ করে ভারতের শেয়ার বাজারে এই রক্তক্ষরণ কেন?

মার্কিন ফেড ব্যাঙ্কের প্রভাবেই মূলত এই বিরাট ক্ষতি শেয়ার বাজারে। গত ১৮ ডিসেম্বর মার্কিন ফেডারেল রিজার্ভ আচমকাই সুদের হার ২৫ বেসিস পয়েন্ট ছেঁটে দেয়। এর ফলে বৃহস্পতিবার ভারতীয় টাকা এই প্রথমবার ৮৫ টাকার উপরে চলে গিয়েছে। মার্কিন কেন্দ্রীয় ব্যাঙ্ক ২০২৫ সালে আরও কিছু সুদের হার ছাঁটাইয়ের ইঙ্গিত দেওয়ায় এশীয় বাজারেও এর প্রভাব পড়েছে। 


```