Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

১০ দিন পার! তেলঙ্গানার সুড়ঙ্গে আটকে পড়া শ্রমিকদের কোনও খোঁজ নেই, বাঁচার আশা আরও ক্ষীণ

সুড়ঙ্গের ঠিক কোনও অংশে তাঁরা আটকে রয়েছেন, সেটা সম্পর্কেও এখনও পুরোপুরি নিশ্চিত হতে পারছে না উদ্ধারকারী দল। 

১০ দিন পার! তেলঙ্গানার সুড়ঙ্গে আটকে পড়া শ্রমিকদের কোনও খোঁজ নেই, বাঁচার আশা আরও ক্ষীণ

ফাইল ছবি

শেষ আপডেট: 3 March 2025 14:46

দ্য ওয়াল ব্যুরো: জল-কাদা টপকে ঘটনাস্থলে পৌঁছনোই যাচ্ছে না। ১০ দিন পেরিয়ে গেলেও তেলঙ্গানার সুড়ঙ্গের ধসে আটকে পড়া শ্রমিকদের সঙ্গে যোগাযোগই করতে পারছে না উদ্ধারকারী দল। তাই স্বাভাবিকভাবেই তাঁদের জীবিত উদ্ধার করার আশা আরও ক্ষীণ হচ্ছে। শ্রীশৈলম বাঁধের সুড়ঙ্গের ঠিক কোনও অংশে তাঁরা আটকে রয়েছেন, সেটা সম্পর্কেও এখনও পুরোপুরি নিশ্চিত হতে পারছে না উদ্ধারকারী দল। 

গত ২২ ফেব্রুয়ারি এই দুর্ঘটনা ঘটেছিল। যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধার কাজ শুরু হলেও এখনও নিট ফল শূন্য। এনডিআরএফ, এসডিআরএফ থেকে শুরু করে ভারতীয় সেনা, রেলের টিম পর্যন্ত নেমেছে উদ্ধারকাজে। তাঁদের যোগ্য সঙ্গত দিচ্ছে ব়্যাট মাইনার্সের দল। কিন্তু ওই ৮ জন শ্রমিকের কোনও হদিশই মিলছে না। এই মুহূর্তে মোট ৩০০ জন শ্রমিকদের উদ্ধার করার কাজে নিযুক্ত রয়েছে। তবে সাফল্য আসবে কিনা, তা বলা মুশকিল।

এই সুড়ঙ্গের মধ্যে আটকে রয়েছে 'টানেল বোরিং মেশিন'। সেটিকে গ্যাস কাটার দিয়ে কেটে টুকরো টুকরো করার ভাবনা নেওয়া হয়েছে। এইভাবে রাস্তা তৈরি করে আটকে পড়া শ্রমিকদের কাছাকাছি যাওয়া যাবে বলে আশা। কিন্তু সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে সুড়ঙ্গ থেকে বেরনো কাদা মাটি, জল। তার জেরে বেশি ভিতরে এগোতেই পারছেন না উদ্ধারকারীরা। বিশেষজ্ঞদের মতে, এইভাবে জল-কাদা টপকে ভিতরে জোর করে ঢুকতে চাইলে প্রাণ সংশয় থাকবে উদ্ধারকারী দলের সদস্যদেরই।

সুড়ঙ্গের শেষ ৪০-৪৫ মিটার পুরোপুরি জল-কাদায় ভরে রয়েছে। তা সরানোর কাজ শুরু হলেও এখনও জায়গা ফাঁকা করা সম্ভব হয়নি। লাগাতার এন্ডোস্কোপিক ক্যামেরার মাধ্যমে সুড়ঙ্গের ভিতর নজরদারি চালানোর পাশাপাশি ব্যবহার করা হচ্ছে রোবোটিক ক্যামেরা। আশা করা হচ্ছে আগামী কয়েকদিনের মধ্যে ভাল খবর আসবে। কিন্তু আদতে কাউকে সুড়ঙ্গের ভিতর থেকে বাঁচিয়ে আনা সম্ভব হবে কিনা, সেই প্রশ্ন থেকেই যাচ্ছে। 


```