Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

রাজ্যের মর্যাদার দাবিতে স্থানীয়দের আন্দোলনে তপ্ত লে-লাদাখ, বিজেপি অফিসে বাড়িতে আগুন

বুধবার উত্তেজিত জনতা রাজধানী লে'র বিজেপি অফিস ভাঙচুর করে। পুলিশের সঙ্গে দফায় দফায় খণ্ডযুদ্ধ চলছে তাদের। পুলিশ আন্দোলনকারীদের দমন করতে লাঠিচার্জ করে। টিয়ার গ্যাসের সেল ফাটায়। তাতে পরিস্থিতি আরও তপ্ত হয়ে উঠেছে৷

রাজ্যের মর্যাদার দাবিতে স্থানীয়দের আন্দোলনে তপ্ত লে-লাদাখ, বিজেপি অফিসে বাড়িতে আগুন

নিশান্ত চৌধুরী

শেষ আপডেট: 24 September 2025 16:14

দ্য ওয়াল ব্যুরো: লাদাখের পরিস্থিতি অগ্নিগর্ভ। রাজ্যের মর্যাদা চেয়ে স্থানীয় মানুষের আন্দোলন বুধবার হিংসাত্মক হয়ে উঠেছে। তাদের দাবি, অবিলম্বে লাদাখকে পূর্ণ রাজ্যের মর্যাদা দিতে হবে। এজন্য প্রয়োজনীয় আলোচনা এখনই শুরু করতে হবে কেন্দ্রীয় সরকারকে।

বুধবার উত্তেজিত জনতা রাজধানী লে'র বিজেপি অফিস ভাঙচুর করে। পুলিশের সঙ্গে দফায় দফায় খণ্ডযুদ্ধ চলছে তাদের। পুলিশ আন্দোলনকারীদের দমন করতে লাঠিচার্জ করে। টিয়ার গ্যাসের সেল ফাটায়। তাতে পরিস্থিতি আরও তপ্ত হয়ে উঠেছে৷

সূত্রের খবর, পূর্ণাঙ্গ রাজ্যের দাবিতে পরিস্থিতি তপ্ত হতে পারে জম্মু-কাশ্মীর বিধানসভাতেও। গতমাসে দিল্লি গিয়ে মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে এই বিষয়ে কথা বলে আসেন। যদিও বিরোধী দল পিডিপির দাবি পূর্ণাঙ্গ রাজ্য এবং সংবিধানের বিশেষ মর্যাদার ৩৭০ নম্বর অনুচ্ছেদ পুনর্বহাল করতে শাসক দল ন্যাশনাল কনফারেন্স তথা রাজ্য সরকার আগ্রহ দেখাচ্ছে না।

লাদাখের পূর্ণাঙ্গ রাজ্যের মর্যাদা চেয়ে লে অ্যাপেক্স বডি। গত ১০ সেপ্টেম্বর থেকে তাদের ১৫ সদস্য আন্দোলন অনশন আন্দোলন করছে। বুধবার পর্যন্ত ১০ জন গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। পরিবেশ আন্দোলনকারী এবং লাদাখকে রাজ্য ঘোষণার দাবিদার সোনম ওয়াংচুক আন্দোলনে শামিল হয়েছেন। তবে তিনি হিংসা পরিহার করার আর্জি জানিয়েছেন। স্থানীয় বিধায়ক ন্যাশনাল কনফারেন্সের তনভির সিদ্দিক সংবাদসংস্থার কাছে কেন্দ্রীয় সরকার ও বিজেপি নেতৃত্বের সমালোচনা করে বলেছেন এটা দুর্ভাগ্যের যে কোনও কিছুই সঠিকভাবে সমাধান করা হচ্ছে না।


```