Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

পুরীতে রথযাত্রায় পদপিষ্টের মতো পরিস্থিতি! ভিড়ে মৃত্যু এক পুণ্যার্থীর, জখম একাধিক

লক্ষ মানুষের ভিড়ে দমবন্ধ করা পরিস্থিতি তৈরি হয়। তা থেকে রেহাই পেতে অনেকে ভিড় ঠেলে বেরোতে চান।

পুরীতে রথযাত্রায় পদপিষ্টের মতো পরিস্থিতি! ভিড়ে মৃত্যু এক পুণ্যার্থীর, জখম একাধিক

পুরীতে জগন্নাথ দেবের রথযাত্রায় লক্ষাধিক মানুষের সমাগম।

শেষ আপডেট: 7 July 2024 22:16

দ্য ওয়াল ব্যুরো: সকাল থেকেই হাঁসফাঁস করা গরম। তা সত্ত্বেও ফি-বারের মতো এবারও পুরীতে জগন্নাথ দেবের রথযাত্রায় দড়ি টানতে লক্ষাধিক মানুষের সমাগম হয়েছিল। আর সেই দমবন্ধ করা পরিস্থিতিতে মৃত্যু হল এক পুণ্যার্থীর। এমনটাই দাবি ওড়িশা টিভির।

বিভিন্ন সংবাদ সংস্থা সূত্রেও দাবি করা হয়েছে, এদিন পুরীর রথযাত্রাকে ঘিরে পদপিষ্টের মতো পরিস্থিতি তৈরি হয়েছিল। লক্ষ মানুষের ভিড়ে দমবন্ধ করা পরিস্থিতি তৈরি হয়। তা থেকে রেহাই পেতে অনেকে ভিড় ঠেলে বেরোতে চান। তারই জেরে হুড়়োহুড়ি শুরু হয়। ঘটনায় বেশ কয়েকজন জখম হয়েছেন বলেও দাবি করা হয়েছে সংশ্লিষ্ট সূত্রে। তবে এব্য়াপারে মন্দির কমিটির কোনও প্রতিক্রিয়া এখনও জানা যায়নি।

রবিবার বিকেল সওয়া পাঁচটা নাগাদ পুরীর মন্দির থেকে রথ বের হয়। আগে থেকেই রাস্তার দু'দিকে লাখো মানুষের ভিড় ছিল। পুরীর গ্র্যান্ড রোডের উপর রথ যাওয়ার সময়ই আচমকা হুড়োহুড়ি শুরু হয়। তারই জেরে ওই দুর্ঘটনা বলে ওড়িশা টিভি সূত্রের দাবি।

অসমর্থিত সূত্রে খবর, পদপিষ্টের মতো পরিস্থিতি তৈরি হওয়ায় এরপরই রবিবারের মতো রথযাত্রা স্থগিত করে দেওয়া হয়েছে। তবে এ ব্যাপারে মন্দির কমিটির তরফে এখনও কিছু জানানো হয়নি।

সংশ্লিষ্ট সূত্রের দাবি, হাথরাসের ঘটনা থেকে শিক্ষা নিয়ে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একই সঙ্গে ওই সূত্রের দাবি, যেহেতু ৫৩ বছর পর এ বার দু’দিন ধরে পুরীতে রথযাত্রা পালন করা হচ্ছে তাই ভক্তদের রথের দড়ি টানা থেকে বঞ্চিত হওয়ার কোনও সম্ভাবনা নেই। বরং সুরক্ষার কথা ভেবেই ঝুঁকি না নিয়ে এদিন রথযাত্রা স্থগিত করা হয়েছে। একই পরিস্থিতির পুনরাবৃত্তি ঠেকাতে সোমবার আরও কড়া নিরাপত্তা বেষ্টনী গড়ে তোলা হবে বলেও জানা যাচ্ছে।

ইতিমধ্যে রথ উপলক্ষে পুরী মন্দির তো বটেই সাজানো হয়েছে রাস্তাঘাটও। দেশের বিভিন্ন প্রান্ত থেকে তো বটেই ভক্তরা এসেছেন বিদেশ থেকেও। দু'দিন ধরে রথযাত্রা হওয়ায় অন্যবারের চেয়ে এবারে ভিড় বেশি রয়েছে বলে জানা যাচ্ছে। এর আগে ১৯৭১ সালে শেষ বার দু’দিন ধরে চলেছিল পুরীর রথযাত্রা।


```