Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?

হাথরাসের দুর্ঘটনার জন্য সমাজবিরোধীরা দায়ী! আড়াল থেকেই বার্তা দিলেন 'ভোলে বাবা'

‘ভোলে বাবা’ নামে স্বঘোষিত এক ধর্মগুরুর ডাকে এই 'সৎসঙ্গ' অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। এই ঘটনার পর থেকেই তিনি 'পলাতক'।

হাথরাসের দুর্ঘটনার জন্য সমাজবিরোধীরা দায়ী! আড়াল থেকেই বার্তা দিলেন 'ভোলে বাবা'

স্বঘোষিত ধর্মগুরুর ডাকে অনুষ্ঠানের আয়োজন হয়েছিল

শেষ আপডেট: 4 July 2024 13:24

দ্য ওয়াল ব্যুরো: উত্তরপ্রদেশের হাথরাসে এক ধর্মীয় অনুষ্ঠানে যোগ দিয়ে পদপিষ্ট হয়ে প্রাণ হারিয়েছেন অন্তত ১১৬ জন। নারায়ণ সাকার ওরফে ‘ভোলে বাবা’ নামে স্বঘোষিত এক ধর্মগুরুর ডাকে এই 'সৎসঙ্গ' অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। এই ঘটনার পর থেকেই তিনি 'পলাতক'। তবে আড়াল থেকেই তিনি বার্তা দিলেন। দাবি করলেন, দুর্ঘটনার জন্য সমাজবিরোধীরা দায়ী। 

পুলিশ সূত্রে খবর, এই অনুষ্ঠানে ৮০,০০০ মানুষ আসার অনুমান করেছিল আয়োজকরা। কিন্তু পরে দেখা যায়, অন্তত আড়াই লক্ষ মানুষের ভিড় হয়। এদিকে অনুষ্ঠানে ঢোকা এবং বেরনোর জন্য মাত্র ২টি দরজার ব্যবস্থা ছিল। আর ভিড় নিয়ন্ত্রণে মাত্র ৭০ জন পুলিশ! কেন আগে থেকে আয়োজকরা কোনও ব্যবস্থা নিলেন না, সেটা নিয়ে প্রশ্ন উঠেছে। এই ঘটনায় যিনি মূল অভিযুক্ত সেই 'গডম্যান'-এর বিরুদ্ধে এখনও পর্যন্ত সরাসরি কোনও অভিযোগই আসেনি! সেই ধর্মগুরু এখন 'নিখোঁজ'। 

পদপিষ্ট হওয়ার ঘটনার পর থেকেই 'ভোলে বাবা'র পাত্তা পাওয়া যাচ্ছে না। কিন্তু তিনি আড়ালে থেকেই বার্তা দিয়েছেন। তাঁর স্পষ্ট কথা, তিনি ঘটনাস্থল থেকে চলে যাওয়ার পরই ওই ঘটনা ঘটেছে এবং তা ঘটিয়েছে কিছু সমাজবিরোধীরা! প্রাথমিক সূত্রে জানা গেছে, তাঁকে প্রণাম করতে গিয়ে হুড়োহুড়ি পড়ে গেছিল ভক্তদের মধ্যে। তখন তাঁরই কিছু নিরাপত্তারক্ষী কয়েকজনকে ধাক্কা দেয়। তার জেরেই বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছিল। শেষমেশ এই দুর্ঘটনা। যদিও তা স্বীকার করতে চাননি এই স্বঘোষিত ধর্মগুরু। 

এদিকে এই ঘটনাকে সরাসরি দুর্ঘটনা বলতে চাননি রাজ্যের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথও। তাঁর বিস্ফোরক অভিযোগ, ''অনুষ্ঠানের আয়োজকরা দুর্ঘটনার বিষয়টি চেপে যাওয়ার চেষ্টা করেছেন। এতবড় ঘটনা লুকোনোর চেষ্টা করে তারা কেউ পার পাবে না।'' ইতিমধ্যে হাইকোর্টের অবসরপ্রাপ্ত এক বিচারপতির নেতৃত্বাধীন একটি উচ্চ পর্যায়ের কমিটি গঠন করেছেন তিনি। এই কমিটি দুর্ঘটনার নেপথ্য কারণ খতিয়ে দেখবে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, যেখানে এই ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল, সেখানে অতি বেশি সংখ্যক মানুষ ডুকে পড়েছিলেন এবং ভিড় সামলানোর জন্য আয়োজকদের তরফে বিশেষ কোনও ব্যবস্থা রাখা হয়নি। অনুষ্ঠানস্থলে প্রবেশের বা বেরানোর পথটিও ছিল অত্যন্ত সঙ্কীর্ণ। তারই জেরে হুড়োহুড়ি থেকে পদপিষ্টের ঘটনা। 


```