Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেই২০ বছরের 'রাজ্যপাট'! ইস্তফা বিহারের মুখ্যমন্ত্রী ‘সুশাসন বাবু' নীতীশ কুমারের, উত্তরসূরির শপথ কবেমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের‘মমতা দুর্নীতিগ্রস্ত! বাংলায় শুধু সিন্ডিকেট চলে, কাজই বেকারের সংখ্যা বাড়ানো’, মালদহে রাহুল‘আমার মতো নয়’! সন্দেহের বশে ৬ বছরের ছেলেকে নদীতে ফেলে খুন, দেহ ভেসে উঠতেই ফাঁস বাবার কীর্তি

নীতি আয়োগের বৈঠকের দিনেই মোদীকে আক্রমণ স্ট্যালিনের! কী বললেন প্রধানমন্ত্রীর উদ্দেশে

৮ মিনিট ১১ সেকেন্ডের ভিডিও ক্লিপিংসে মোদীর বিরুদ্ধে বিরোধী রাজ্যগুলির ওপর বঞ্চনার গুরুতর অভিযোগ এনেছেন স্ট্যালিন।

নীতি আয়োগের বৈঠকের দিনেই মোদীকে আক্রমণ স্ট্যালিনের! কী বললেন প্রধানমন্ত্রীর উদ্দেশে

এম কে স্ট্যালিন এবং প্রধানমন্ত্রী মোদী।

শেষ আপডেট: 27 July 2024 10:57

দ্য ওয়াল ব্যুরো: কেন্দ্রের ক্ষমতায় তৃতীয়বার বসার পর মোদী সরকারের প্রথম নীতি আয়োগের বৈঠক। শনিবার সকাল ১০টা থেকে রাষ্ট্রপতি ভবনের সাংস্কৃতিক কেন্দ্রে শুরু হয়েছে নীতি আয়োগের পরিচালন পরিষদের বৈঠক। আর সেই বৈঠক শুরুর তিন ঘণ্টা আগে সাত সকালে টুইটারে মোদীকে তীব্র আক্রমণ করলেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন।

৮ মিনিট ১১ সেকেন্ডের ভিডিও ক্লিপিংসে মোদীর বিরুদ্ধে বিরোধী রাজ্যগুলির ওপর বঞ্চনার গুরুতর অভিযোগ এনেছেন স্ট্যালিন। তাঁর কথায়, "কীসের নীতি আয়োগ? এই সরকারের আদৌ কোনও নীতি রয়েছে। এরা তো শুধু উগ্র হিন্দুত্বের উস্কানি দিতে জানে আর নিজেদের রাজ্যগুলোকে টাকা পাইয়ে দিতে জানে।"

প্রসঙ্গত, প্রধানন্ত্রী নরেন্দ্র মোদীর পৌরহিত্যে এবারের বৈঠকে মূল আলোচ্য— ‘বিকশিত ভারত’। ২০৪৭ সালে ভারতকে উন্নত রাষ্ট্রের শ্রেণিতে নিয়ে যাওয়ার লক্ষ্যে এদিনের বৈঠকে আলোচনা হওয়ার কথা।

তবে বাজেটে বঞ্চনার প্রতিবাদে কংগ্রেসের তিন মুখ্যমন্ত্রী ছাড়াও তামিলনাড়ুর এমকে স্ট্যালিন এবং কেরলের পিনারাই বিজয়ন বৈঠকে যোগ না দেওয়ার কথা আগেই জানিয়েছিলেন। কিন্তু কেন বাজেটে যোগ দিচ্ছেন না, মোদী সরকারের বিকশিত ভারত আসলে কাদের জন্য- এসব নিয়ে এদিন সকালে ৮ মিনিট ১১ সেকেন্ডের যে বক্তৃতা স্ট্যালিন টুইটারে পোস্ট করেছেন, তা যথেষ্টতাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে।

স্ট্যালিনের অভিযোগ,  ‘‌এই বাজেট শুধু হতাশাজনক নয় এবং রাজ্যের মানুষের সঙ্গে বিশ্বাসঘাতকতার সামিল। বেছে বেছে বিজেপি পরিচালিত রাজ্যগুলির জন্য প্রকল্প ঘোষণা করা হয়েছে। মোদী সরকারের এই বঞ্চনা আমরা তামিলনাড়ুর প্রতিটি মানুষের সঙ্গে দেখা করে তুলে ধরব।"


```