Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

মন্ত্রিসভার বিরুদ্ধে সিবিআই তদন্তে স্থগিতাদেশ,এসএসসি মামলায় সুপ্রিম কোর্টে ফের শুনানি সোমে

স্কুল সার্ভিসের মাধ্যমে নিয়োগ মামলায় রাজ্য সরকারের মন্ত্রী ও অফিসারদের আপাতত স্বস্তি দিল সুপ্রিম কোর্ট।

মন্ত্রিসভার বিরুদ্ধে সিবিআই তদন্তে স্থগিতাদেশ,এসএসসি মামলায় সুপ্রিম কোর্টে ফের শুনানি সোমে

এসএসসি মামলায় সুপ্রিম কোর্টে ফের শুনানি সোমে

শেষ আপডেট: 29 April 2024 16:55

দ্য ওয়াল ব্যুরো:  স্কুল সার্ভিসের মাধ্যমে নিয়োগ মামলায় রাজ্য সরকারের মন্ত্রী ও অফিসারদের আপাতত স্বস্তি দিল সুপ্রিম কোর্ট। প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের বেঞ্চ জানিয়ে দিল, আগামী সোমবার পর্যন্ত এই ঘটনার সূত্রে রাজ্য সরকারি অফিসারদের বিরুদ্ধে কোনও তদন্ত করতে পারবে না সিবিআই। 

এসএসসি মামলায় গত সোমবার মাইলফলক রায় ঘোষণা করেছিল কলকাতা হাইকোর্ট। এক ধাক্কয় ২৫ হাজার ৭৫৩ জন শিক্ষক ও অশিক্ষক কর্মচারীর চাকরি বাতিলের নির্দেশ দিয়েছিল। সেই সঙ্গে হাইকোর্ট এও জানিয়ে দিয়েছিল, এই দুর্নীতি ও কেলেঙ্কারির সঙ্গে যে অফিসাররা জড়িত তাঁদের বিরুদ্ধে তদন্ত চালিয়ে যেতে পারে সিবিআই। এ ব্যাপারে হাইকোর্টের রায়ে একটি ক্যাবিনেট নোটের কথা বলা হয়। সেই সঙ্গে বলা হয়, এই ক্যাবিনেট নোট প্রস্তুতির সঙ্গে যাঁরা জড়িত তাঁদের হেফাজতে নিয়ে জেরা করতে পারে সিবিআই।  

প্রসঙ্গত, স্কুল সার্ভিসের মাধ্যমে নিয়োগের ক্ষেত্রে মন্ত্রিসভায় সিদ্ধান্তের মাধ্যমে সুপার নিউমেরি পোস্ট তৈরি করা হয়েছিল। সেই সংক্রান্ত ক্যাবিনেট নোটের কথাই এখানে বলা হয়েছে। 

কলকাতা হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে মামলা করেছিল রাজ্য সরকার। এদিন প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়, বিচারপতি জেবি পারদিওয়ালা এবং বিচারপতি মনোজ মিশ্রর বেঞ্চে।

রাজ্য সরকারের তরফে আইনজীবী এদিনের সওয়ালে বলেন, ক্যাবিনেট নোট তথা মন্ত্রিসভার নোটের সঙ্গে যাঁরা জড়িত তাঁদের হেফাজতে নিয়ে তদন্তের কথা বলা হয়েছে কলকাতা হাইকোর্টের রায়ে। এরকম হলে তো নির্বাচন চলাকালীন মন্ত্রী, অফিসারদের হেফাজতে নিয়ে জেরা শুরু হয়ে যাবে। 

শুনানির পর প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় বলেন, আগামী সোমবার মামলার পরবর্তী শুনানি তবে। ততক্ষণ পর্যন্ত রাজ্য সরকারি অফিসারদের বিরুদ্ধে সিবিআই কোনও ব্যবস্থা নিতে পারবে না।


```