Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

দুধ, ঘি, মধু দিয়ে 'পঞ্চামৃত অভিষেক' হল রামলালার, বিশেষ পুজো শুরু অযোধ্যায়

রাম মন্দির ট্রাস্টের তরফে জানানো হয়েছে, রামলালার জন্য ৫৬ রকমের ভোগ তৈরি করা হয়েছে।

দুধ, ঘি, মধু দিয়ে 'পঞ্চামৃত অভিষেক' হল রামলালার, বিশেষ পুজো শুরু অযোধ্যায়

পঞ্চামৃত অভিষেক হচ্ছে রামলালার

শেষ আপডেট: 11 January 2025 12:14

দ্য ওয়াল ব্যুরো: শনিবার অযোধ্যার রাম মন্দিরে রামলালার প্রাণপ্রতিষ্ঠার প্রথম বর্ষ পূর্তি উদযাপন। ইতিমধ্যেই বিশেষ পুজো শুরু হয়েছে ধুমধাম করে। পুরোহিতরা দুধ, দই, ঘি, মধু দিয়ে 'পঞ্চামৃত অভিষেক' করিয়েছেন রামলালার। তারপর গঙ্গাজলে রামের মূর্তিকে স্নান করানো হয়েছে। এরপর কমপক্ষে ৫ হাজার ভক্তকে রাম-কথা শোনানোর ব্যবস্থাও করা হয়েছে অযোধ্যায়। 

সকালে শুক্ল যজুর্বেদ থেকে অগ্নিহোত্র মন্ত্রোচ্চারণ হয়েছে মন্দিরে। দুপুর ২-৫টা পর্যন্ত ফের সেই অনুষ্ঠান হবে। এরপরেই ৬ লক্ষ বার শ্রীরাম মন্ত্রোচ্চারণ হবে। তারসঙ্গেই পাঠ করা হবে রামরক্ষা স্তোত্র ও হনুমান চালিশা। মন্দিরের একতলায় দুপুর ৩-৫টা পর্যন্ত চলবে রাগসেবা। ৬টা থেকে শুরু হবে ভজন-কীর্তন অনুষ্ঠান। ভক্তদের জন্য ভোগের ব্যবস্থাও করা হয়েছে। 

রাম মন্দির ট্রাস্টের তরফে জানানো হয়েছে, রামলালার জন্য ৫৬ রকমের ভোগ তৈরি করা হয়েছে। তাঁকে ভোগদান করার প্রক্রিয়া সম্পন্ন হলেই সেই ভোগ ভক্তদের মধ্যে ভাগ করে দেওয়া হবে বলে জানানো হয়েছে। 

গতবছর ২২ জানুয়ারি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অযোধ্যায় গিয়ে রামমন্দিরের উদ্বোধন ও রামলালার প্রাণপ্রতিষ্ঠা করেন। কিন্তু, এবার শ্রীরাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্ট প্রথম বর্ষপূর্তি সমারোহ পালন করছে এদিন হিন্দু তিথিনক্ষত্র মেনে। কারণ, গতবছর প্রাণপ্রতিষ্ঠা হয়েছিল হিন্দু পঞ্জিকা অনুযায়ী পৌষ মাসের শুক্ল দ্বাদশীতে। যাকে কূর্ম দ্বাদশীও বলে। এ বছর এই তিথিটি পড়েছে ১১ জানুয়ারি। সেই কারণে আজই অযোধ্যায় প্রাণপ্রতিষ্ঠার বার্ষিক উৎসব চলছে।

এই উৎসব উপলক্ষে আরও নানা অনুষ্ঠানের আয়োজন করেছে মন্দির কর্তৃপক্ষ। বিশেষ করে লক্ষ লক্ষ পুণ্যার্থী রামলালার পুজো দিতে ভিড় করেছেন অযোধ্যায়। কোথাও তিল ধারণের জায়গা নেই। তবে সম্প্রতি তিরুপতিতে যে পদপিষ্টের ঘটনা ঘটেছে তার জেরে বাড়তি সতর্কতা অবলম্বন করা হয়েছে অযোধ্যায়। পুলিশি নিরাপত্তা বাড়ানো থেকে শুরু করে ভিড় সামলাতে অন্য একাধিক পন্থা নেওয়া হয়েছে। 


```