Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

যৌন কেলেঙ্কারিতে প্রাক্তন প্রধানমন্ত্রী দেবগৌড়ার নাতি প্রজ্জ্বলের বিরুদ্ধে চার্জশিট সিটের

প্রজ্জ্বলের বিরুদ্ধে সর্বোচ্চ চার্জ হল, তিনি ৪৭ বছর বয়সের বাড়ির এক প্রাক্তন পরিচারিকাকে ধর্ষণ করেছেন।

যৌন কেলেঙ্কারিতে প্রাক্তন প্রধানমন্ত্রী দেবগৌড়ার নাতি প্রজ্জ্বলের বিরুদ্ধে চার্জশিট সিটের

প্রজ্জ্বল রেভান্না।

শেষ আপডেট: 24 August 2024 12:51

দ্য ওয়াল ব্যুরো: আর জি কর কাণ্ড নিয়ে দেশব্যাপী প্রতিবাদ-আন্দোলনের মধ্যেই কর্নাটকের প্রাক্তন জেডিএস সাংসদ প্রজ্জ্বল রেভান্না ও তাঁর প্রাক্তন বিধায়ক বাবা এইচডি রেভান্নার বিরুদ্ধে চার্জশিট জমা দিল বিশেষ তদন্তকারী দল বা সিট।

প্রাক্তন প্রধানমন্ত্রী এইচ ডি দেবগৌড়ার নাতি তথা হাসানের প্রাক্তন এমপি বর্তমানে দল থেকে বহিষ্কৃত প্রজ্জ্বল ও তাঁর বাবার বিরুদ্ধে একগুচ্ছ অভিযোগের চার্জ গঠন করেছে কর্নাটক পুলিশ। তার মধ্যে প্রজ্জ্বলের বিরুদ্ধে সর্বোচ্চ চার্জ হল, তিনি ৪৭ বছর বয়সের বাড়ির এক প্রাক্তন পরিচারিকাকে ধর্ষণ করেছেন। এবং ওই পরিচারিকার মেয়েকে যৌন হেনস্তা করেছেন। শুধু তাই নয়, তাঁর বিরুদ্ধে সিট যৌন কার্যকলাপের ভিডিও তোলা এবং পরে মোবাইল থেকে সেই তথ্যপ্রমাণ লোপাটের অভিযোগে চার্জ গঠন করেছে।

প্রজ্জ্বলের বাবা প্রাক্তন জিডিএস বিধায়ক তথা রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী এইচ ডি কুমারস্বামীর দাদা এইচ ডি রেভান্নার বিরুদ্ধেও চার্জশিট দিয়েছে সিট। তাঁর বিরুদ্ধেও বাড়ির পরিচারিকাদের একাধিকবার যৌন হেনস্তার অভিযোগ আনা হয়েছে। হাসান যৌন হেনস্তা মামলায় এটাই প্রথম চার্জশিট দাখিল করল সিট। গত এপ্রিলে লোকসভা নির্বাচনের মুখে এই যৌন কেলেঙ্কারির ঘটনায় গোটা দেশ তোলপাড় হয়ে গিয়েছিল। ব্যাপক বিক্ষোভ দানা বেঁধেছিল কর্নাটক জুড়ে।

প্রজ্জ্বলের বিরুদ্ধে অসংখ্য মহিলাকে ধর্ষণ, যৌন হেনস্তা, নিগ্রহ, শ্লীলতাহানির চার্জ গঠন করেছে আদালতে সিট। তবে তাঁর বিরুদ্ধে মাত্র চারটি এফআইআর দায়ের হয়েছিল। এই ঘটনা প্রকাশ্যে আসার পরেই প্রজ্জ্বল জার্মানিতে পালিয়ে যান ২৬ এপ্রিল। ৩১ মে তিনি ভারতে ফেরা মাত্রই বিমানবন্দর থেকে তাঁকে গ্রেফতার করে পুলিশ। বর্তমানে প্রজ্জ্বল বেঙ্গালুরুর একটি জেলে হেফাজতে আছেন।

আদালতে সিট ২১৪৪ পাতার একটি চার্জশিট জমা দিয়েছে। যাতে প্রায় ১৫০ জনের সাক্ষ্য লিপিবদ্ধ করা হয়েছে। সিট চার্জশিটে উল্লেখ করেছে, প্রজ্জ্বল চারজন মহিলাকে ধর্ষণ করেছেন। এছাড়া ৭০ জন মহিলার সঙ্গে যৌন কার্যকলাপ ভিডিও রেকর্ডিং করেছেন। তিনি আনুমানিক এ ধরনের ২ হাজার ভিডিও ক্লিপ তৈরি করেছিলেন। 


```