Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

কালীঘাটের কাকুকে হেফাজতে চাইল না সিবিআই, ১৪ দিনের জেল হেফাজত সুজয়কৃষ্ণের

আদালতে সিবিআইয়ের দাবি, রাজনীতিবিদদের মতো অনশন করে তাদের থেকে মুক্তি পেতে চাইছেন সুজয়কৃষ্ণ। তদন্তকারীরা জানিয়েছেন, অনেকের নাম মুখে আনছেন না সুজয়কৃষ্ণ, সহযোগিতাও করছেন না।

কালীঘাটের কাকুকে হেফাজতে চাইল না সিবিআই, ১৪ দিনের জেল হেফাজত সুজয়কৃষ্ণের

সুজয়কৃষ্ণ ভদ্র

শেষ আপডেট: 21 December 2024 15:09

দ্য ওয়াল ব্যুরো: প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় 'কালীঘাটের কাকু'-কে হেফাজতেই চাইল না কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। সিবিআই হেফাজতে থাকাকালীন খাওয়া-দাওয়া বন্ধ করে দিয়েছেন তিনি। শুধু তাই নয়, ওষুধও খাচ্ছেন না। এখন ১৪ দিনের জেল হেফাজতে সুজয়কৃষ্ণ ভদ্র। 

আদালতে সিবিআইয়ের দাবি, রাজনীতিবিদদের মতো অনশন করে তাদের থেকে মুক্তি পেতে চাইছেন সুজয়কৃষ্ণ। তদন্তকারীরা জানিয়েছেন, অনেকের নাম মুখে আনছেন না সুজয়কৃষ্ণ, সহযোগিতাও করছেন না।

বরং তদন্তকে ভুলপথে চালিত করার চেষ্টা করছেন। তাই 'কাকুর' ভয়েস স্যাম্পল নেওয়ার জন্য আবেদন করে সিবিআই। সেই আবেদন মঞ্জুর করেছে আদালত। অন্যদিকে সুজয়কৃষ্ণের জামিনের আবেদন নাকচ করে তাঁকে ১৪ দিনের জন্য জেল হেফাজতে পাঠানো হয়েছে। 

গত সোমবার ভার্চুয়ালি আদালতে হাজিরা দেন সুজয়কৃষ্ণ। এরপরই তাঁকে গ্রেফতারের নথি আদালতে পেশ করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। সিবিআইয়ের তরফে কাকুকে হেফাজতে চেয়ে আদালতে আবেদনও জানানো হয়েছে। তবে ইডির মামলায় জামিনের সূত্র ধরে সিবিআই হেফাজতের বিরোধিতা করেন সুজয়কৃষ্ণর আইনজীবী।

প্রসঙ্গত, নিয়োগ দুর্নীতি মামলায় পার্থ চট্টোপাধ্যায়, কুন্তল ঘোষ, অয়ন শীল, সুজয়কৃষ্ণ ভদ্র-সহ একাধিক ব্যক্তিরা যাঁরা গ্রেফতার হয়েছিলেন, যাঁদের নামে চার্জগঠনের প্রক্রিয়া শুরু করে দিয়েছে ইডি-র স্পেশ্যাল কোর্ট। ডিসেম্বরের ১৮ তারিখ সবাইকে আদালতে হাজির হওয়ার নির্দেশ দেয় কোর্ট।


```