Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

সংসদের শুরুতেই হইচই, মুলতুবি দুই কক্ষ, আদানি ইস্যুতে নাছোড় বিরোধীরা

বুধবারই ওয়াকফ বিল নিয়ে যৌথ সংসদীয় কমিটি বৈঠকে বসবে।

সংসদের শুরুতেই হইচই, মুলতুবি দুই কক্ষ, আদানি ইস্যুতে নাছোড় বিরোধীরা

রাহুল গান্ধী ও প্রিয়ঙ্কা গান্ধী বঢরা।

শেষ আপডেট: 27 November 2024 11:55

দ্য ওয়াল ব্যুরো: সংসদের শীত অধিবেশনের তৃতীয় দিনে মার্কিন আদালতে গৌতম আদানির বিরুদ্ধে ঘুষ দেওয়ার অভিযোগ ঘিরে আলোচনার দাবিতে উত্তাল সংসদের দুই কক্ষ। বুধবার সভার শুরুতেই কংগ্রেসের দুই সভার সাংসদ মানিকম ঠাকুর, রণদীপ সিং সুরজেওয়ালা এবং মণীশ তেওয়ারি সভার শুরুতেই মুলতুবি প্রস্তাব পেশ করেন। আর তা নিয়ে সভা শুরু হতেই তুমুল হইচই শুরু হয়ে যায়। আদানি ইস্যু ছাড়াও দিল্লিতে অপরাধ বেড়ে যাওয়া, মণিপুর সমস্যা, সম্ভাল হিংসা নিয়ে মোট ১৮টি মুলতুবি প্রস্তাব আনা হয়। তার সবকটিই খারিজ করে দেন চেয়ারম্যান জগদীপ ধনখড়। বিরোধীরা রুখে দাঁড়ালে সভা সাড়ে ১১টা পর্যন্ত মুলতবি করে দেওয়া হয়। পরে সভা বসলেও পরিস্থিতির উন্নতি না হওয়ায় এদিনের মতো রাজ্যসভা মুলতুবি করে দেন চেয়ারম্যান।

অন্যদিকে, লোকসভাতেও এ নিয়ে হট্টগোল বাধে। ১১টায় সভা বসতে আদানি ইস্যু নিয়ে সদস্যরা আলোচনার দাবি তুলতে থাকেন। শেষমেশ স্পিকার ওম বিড়লা দুপুর ১২টা পর্যন্ত সভা মুলতুবি করে দেন। আদানির উপর আলোচনা চেয়ে বিরোধীরা ওয়েল নেমে পড়েন। বিড়লা বলেন, প্রশ্নপর্বের পর আলোচনা হতে পারে। তাতেও বিরোধীরা রাজি হননি। 

কংগ্রেস আগেই জানিয়ে দেয় যে, তারা সংসদের ভিতরে-বাইরে আদানি ইস্যুতে প্রতিবাদ-বিক্ষোভ দেখাবে। রাহুল গান্ধী ও সদ্য নির্বাচিত প্রিয়ঙ্কা গান্ধী এই প্রতিবাদে নেতৃত্ব দেবেন। কেরলের ওয়ানাড়ে গত ৩০ জুলাই ঘটে যাওয়া ভয়াবহ ভূমিধসে ক্ষতিগ্রস্তদের উপযুক্ত আর্থিক সাহায্য না দেওয়ার প্রতিবাদে ওয়ানাড়ের প্রাক্তন ও বর্তমান সংসদ সদস্য এই বিক্ষোভ দেখাবেন।

এদিকে, বুধবারই ওয়াকফ বিল নিয়ে যৌথ সংসদীয় কমিটি বৈঠকে বসবে। কমিটির বিরোধী দলের সদস্যরা লোকসভার স্পিকার ওম বিড়লার কাছে কমিটির মেয়াদ বৃদ্ধির আবেদন জানিয়েছেন। ওয়াকফ বিলে (সংশোধনী) ২০২৪ ওয়াকফ সম্পত্তিঘটিত আইনে বিরাট সংস্কারের প্রস্তাব আনা হয়েছে। যেমন- পুরো প্রক্রিয়ার ডিজিটাইজেশন, নিয়মিত অডিট, স্বচ্ছতা এবং অবৈধভাবে দখল করে থাকা সম্পত্তি দখলমুক্ত করার বিষয়ে আইনি পদক্ষেপ।
কংগ্রেস এমপি কেসি বেণুগোপাল আদানি ইস্যুতে আলোচনা চেয়ে মার্কিন অভিযোগের বিষয়ে যৌথ সংসদীয় কমিটি গঠনের প্রস্তাব তুলেছেন লোকসভায়। স্বভাবতই পরিষ্কার যে, সরকার পক্ষ বিরোধীদের কোনও প্রস্তাবই মেনে নেবে না। বিশেষত আদানি ইস্যুতে কংগ্রেসের মুলতুবি প্রস্তাব ও যৌথ সংসদীয় কমিটি গঠনের প্রস্তাব খারিজ করে দিলে তা নিয়ে বিরোধীরা হইচই বাধাতে পারে। 


```