Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

পেরিয়ে গেছে ১৬০ ঘণ্টা! তেলঙ্গানার সুড়ঙ্গে আটকে পড়া শ্রমিকদের উদ্ধারে এবার রেল

আশা করা হচ্ছে, রেল যোগ দেওয়ায় উদ্ধারকাজ আরও দ্রুত করা সম্ভব হবে। তবে এখন কার্যত সময়ের সঙ্গে লড়াই করতে হচ্ছে সকলকে।

পেরিয়ে গেছে ১৬০ ঘণ্টা! তেলঙ্গানার সুড়ঙ্গে আটকে পড়া শ্রমিকদের উদ্ধারে এবার রেল

ফাইল চিত্র

শেষ আপডেট: 28 February 2025 16:30

দ্য ওয়াল ব্যুরো: তেলঙ্গানার সুড়ঙ্গের ধসে আটকে পড়া (Telangana Tunnel Collapsed) শ্রমিকদের উদ্ধারকাজে এবার হাত লাগাল ভারতীয় রেল (Indian Railways)। প্রয়োজনীয় যন্ত্রপাতি নিয়ে বাকি উদ্ধারকারী দলের সঙ্গে ঘটনাস্থলে যোগ দিয়েছে সাউথ সেন্ট্রাল রেলওয়ের (SCR) দুটি দল। মূলত লোহার বস্তু কাটতে পারদর্শী এমন লোককে পাঠানো হয়েছে রেলের তরফে। 

আশা করা হচ্ছে, রেল যোগ দেওয়ায় উদ্ধারকাজ আরও দ্রুত করা সম্ভব হবে। তবে এখন কার্যত সময়ের সঙ্গে লড়াই করতে হচ্ছে সকলকে। কারণ শ্রমিকরা সুড়ঙ্গে আটকে রয়েছে প্রায় ১৬০ ঘণ্টারও বেশি সময় ধরে। রেল সূত্রে খবর, শুক্রবার সকাল ৭টার পর নতুন করে দুটি উদ্ধারকারী দল সুড়ঙ্গে ঢুকেছে। তাঁদের কাছে বিশেষ কিছু যন্ত্রপাতিও রয়েছে যা দিয়ে লোহা ও স্টিলের ধ্বংসাবশেষ দ্রুত পরিষ্কার করা যায়। 

সুড়ঙ্গের মধ্যে কার্যত আটকে রয়েছে 'টানেল বোরিং মেশিন'। সেটিকে গ্যাস কাটার দিয়ে কেটে টুকরো টুকরো করার ভাবনা নেওয়া হয়েছে। এইভাবে রাস্তা তৈরি করে আটকে পড়া শ্রমিকদের কাছাকাছি যাওয়া যাবে। রেল, এনডিআরএফ ছাড়াও সুড়ঙ্গের উদ্ধারকাজে রয়েছে র‍্যাট মাইনারস, ভারতীয় সেনার দল। 

গত শনিবার শ্রীশৈলম বাঁধের সুড়ঙ্গে আটকে পড়েন ৮ জন শ্রমিক। এখন তাঁদের উদ্ধারে সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে সুড়ঙ্গ থেকে বেরনো কাদা মাটি, জল। তার জেরে বেশি ভিতরে এগোতেই পারছেন না উদ্ধারকারীরা। বিশেষজ্ঞদের মতে, এইভাবে জল-কাদা টপকে ভিতরে জোর করে ঢুকতে চাইলে প্রাণ সংশয় থাকবে উদ্ধারকারী দলের সদস্যদেরই। তাও চেষ্টার কোনও ত্রুটি রাখছেন না তাঁরা। আশা, আগামী দুদিনের মধ্যে ভাল খবর আসবে। 

শেষ পাওয়া খবর অনুযায়ী, ঘটনাস্থলের কাছাকাছি যেতে পারলেও শ্রমিকদের কারও যোগাযোগ করতে পারেনি উদ্ধারকারী দল। তারা জানিয়েছেন, সুড়ঙ্গের শেষ ৪০-৪৫ মিটার পুরোপুরি জল-কাদায় ভরে রয়েছে। তা সরানোর কাজ শুরু হলেও এখনও জায়গা ফাঁকা করা সম্ভব হয়নি। এই মুহূর্তে এন্ডোস্কোপিক ক্যামেরার মাধ্যমে সুড়ঙ্গের ভিতর নজরদারি চালানোর পাশাপাশি ব্যবহার করা হচ্ছে রোবোটিক ক্যামেরা। 


```