Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

জাতীয় সড়কে দুর্ঘটনা এড়াতে নয়া সিদ্ধান্ত পরিবহণ মন্ত্রকের, নতুন বছর থেকেই চালু নিয়ম-বিধি

রাস্তায় গতি নিয়ন্ত্রণ চিহ্ন থাকলেও তা এতটাই ছোট যে অনেক সময়ই গাড়ির চালকরা খেয়াল রাখতে পারেন না। যার জেরে অনেক সময়ই দুর্ঘটনা ঘটে যায়।

জাতীয় সড়কে দুর্ঘটনা এড়াতে নয়া সিদ্ধান্ত পরিবহণ মন্ত্রকের, নতুন বছর থেকেই চালু নিয়ম-বিধি

জাতীয় সড়ক

শেষ আপডেট: 31 December 2024 11:26

দ্য ওয়াল ব্যুরো: পথ দুর্ঘটনার অন্যতম কারণ বেপরোয়া গতি এবং এক লেনের গাড়ি অন্য লেনে ঢুকে পড়া। আর তাই দুর্ঘটনা এড়াতে জাতীয় সড়কে প্রতি ১০ কিলোমিটার অন্তর গাড়ির লোগো দিয়ে স্পিড লিমিট লিখে রাখার নির্দেশিকা জারি করেছে কেন্দ্রীয় পরিবহন মন্ত্রক। 

নির্দেশিকা জারি করে মন্ত্রকের তরফে বলা হয়েছে যে নতুন বছরের ফেব্রুয়ারি মাসের মধ্যেই ‘সাইনেজ অন এক্সপ্রেসওয়ে অ্যান্ড এনএইচএস’ গাইডলাইন আসছে। 

চালকদের সাবধান করতে এহেন পদক্ষেপকে উল্লেখযোগ্য বলে মনে করা হচ্ছে। পরিবহণ মন্ত্রক জানাচ্ছে, প্রতি ১০ কিলোমিটার অন্তর যদি এরকম গতি নিয়ন্ত্রণ চিহ্ন থাকে তাহলে কিছুটা হলেও বড় দুর্ঘটনা এড়ানো যাবে। 

তারা মনে করছে, রাস্তায় গতি নিয়ন্ত্রণ চিহ্ন থাকলেও তা এতটাই ছোট যে অনেক সময়ই গাড়ির চালকরা খেয়াল রাখতে পারেন না। যার জেরে অনেক সময়ই দুর্ঘটনা ঘটে যায়।

সেই কারণেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে প্রতি ১০ কিলোমিটার অন্তর বড় করে গাড়ির লোগো সমেত নিয়ন্ত্রণ বিধি লিখে রাখা হবে। শুধু তাই নয় প্রতি ৫ কিলোমিটার অন্তর 'নো পার্কিং' চিহ্ন এবং 'ইমার্জেন্সি হেল্পলাইন নম্বর' ও টাঙিয়ে রাখা হবে।


```