Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

National Herald: ইডি-র চার্জশিটে রাহুল-সনিয়া, নাম রয়েছে পিত্রোদারও, মুখে কুলুপ কংগ্রেসের

এই মামলায় এই প্রথমবার সনিয়া ও রাহুল গান্ধীর বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে চার্জশিট পেশ করা হল। বিষয়টি নিয়ে এখনও পর্যন্ত গান্ধী পরিবারের পক্ষ থেকে কিংবা কংগ্রেসের তরফে কোনও প্রতিক্রিয়া দেওয়া হয়নি। একইভাবে শ্যাম পিত্রোদাও এনিয়ে এখনও মুখ খোলেননি।

National Herald: ইডি-র চার্জশিটে রাহুল-সনিয়া, নাম রয়েছে পিত্রোদারও, মুখে কুলুপ কংগ্রেসের

শেষ আপডেট: 15 April 2025 19:55

দ্য ওয়াল ব্যুরো: ন্যাশনাল হেরাল্ড মামলায় বড় ধাক্কা খেল গান্ধী পরিবার। মঙ্গলবার দিল্লির রাউজ অ্যাভিনিউ আদালতে ন্যাশনাল হেরাল্ড মামলায় চার্জশিট জমা দিয়েছে ইডি (ইনফোর্সমেন্ট ডিরেক্টরেট)। যাতে নাম রয়েছে কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব সনিয়া গান্ধী ও রাহুল গান্ধীর। নাম রয়েছে কংগ্রেসের আন্তর্জাতিক শাখার প্রধান শ্যাম পিত্রোওদার। মামলার পরবর্তী শুনানি ২৫ এপ্রিল।

এই মামলায় এই প্রথমবার সনিয়া ও রাহুল গান্ধীর বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে চার্জশিট পেশ করা হল। বিষয়টি নিয়ে এখনও পর্যন্ত গান্ধী পরিবারের পক্ষ থেকে কিংবা কংগ্রেসের তরফে কোনও প্রতিক্রিয়া দেওয়া হয়নি। একইভাবে শ্যাম পিত্রোদাও এনিয়ে এখনও মুখ খোলেননি।

চার্জশিট জমার আগে, গত শনিবার, ইডি ৬৬১ কোটি টাকার স্থাবর সম্পত্তি নিজেদের হেফাজতে নেওয়ার সিদ্ধান্তের কথা জানিয়ে একটি নোটিস পাঠায়। অভিযোগ, এই সম্পত্তিগুলো আর্থিক তছরুপের মাধ্যমে কংগ্রেসের প্রভাবাধীন অ্যাসোসিয়েটেড জার্নালস লিমিটেড (AJL)-এর মাধ্যমে বিভিন্ন অ্যাকাউন্টে গেছিল।
 
ইডির নজরে থাকা সম্পত্তিগুলির মধ্যে রয়েছে— দিল্লি ও মুম্বইয়ের বান্দ্রা এলাকায় একাধিক বাড়ি, লখনউয়ের বিশ্বেশ্বরনাথ রোডের এজেএল বিল্ডিং, দিল্লির বাহাদুর শাহ জাফর মার্গে অবস্থিত ন্যাশনাল হেরাল্ড হাউস। এই সম্পত্তিগুলি খালি করে দেওয়ার নির্দেশও দিয়েছে তদন্তকারী সংস্থা।

ন্যাশনাল হেরাল্ড একটি প্রখ্যাত সংবাদমাধ্যম যা প্রকাশ করে অ্যাসোসিয়েটেড জার্নালস লিমিটেড (AJL)। এই সংস্থার মালিকানাধীন ইয়ং ইন্ডিয়ান কোম্পানির মাধ্যমে সংবাদপত্রটির পরিচালনা হয়, যেখানে সনিয়া ও রাহুল গান্ধীর প্রত্যেকের ৩৮ শতাংশ করে শেয়ার রয়েছে। এই মামলা নজরে আসে বিজেপি নেতা সুব্রামণ্যম স্বামীর দায়ের করা অভিযোগ থেকে, যেখানে তিনি আর্থিক তছরুপের অভিযোগ আনেন। ২০১৪ সালের জুনে দিল্লির পাতিয়ালা হাউস কোর্ট মামলার তদন্তের নির্দেশ দেয়, যার ভিত্তিতে ২০২১ সালে ইডি তদন্ত শুরু করে।

খবর ছড়াতেই এই নিয়ে কোমর বেঁধে মাঠে নেমেছে বিরোধীরা। ধীরে ধীরে সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে বিভিন্ন মাধ্যমে কংগ্রেসকে এনিয়ে আক্রমণ করা শুরু করেছে।  


```