Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

অল ইজ নট ওয়েল! লাদাখ নিয়ে প্রধানমন্ত্রীকে ফের বার্তা অনশনরত সোনম ওয়াংচুকের

সোনম যে আন্দোলন শুরু করেছেন তাকে গোটা দেশ থেকে বিপুল মানুষ সমর্থন করছেন। কিন্তু এখনও পর্যন্ত কেন্দ্রের বিজেপি সরকারের তরফে কোনও প্রতিক্রিয়া আসেনি তাঁর কাছে।

অল ইজ নট ওয়েল! লাদাখ নিয়ে প্রধানমন্ত্রীকে ফের বার্তা অনশনরত সোনম ওয়াংচুকের

অনশনরত সোনম ওয়াংচুক - দ্য ওয়াল ফাইল ।

শেষ আপডেট: 26 March 2024 19:32

দ্য ওয়াল ব্যুরো: পরিবেশ রক্ষা এবং লাদাখকে বিশেষ মর্যাদা দিয়ে ষষ্ঠ তফসিলে অন্তর্ভূক্ত করার দাবিতে লাগাতার আন্দোলন চালিয়ে যাচ্ছেন বিজ্ঞানী ও পরিবেশকর্মী সোনম ওয়াংচুক। মঙ্গলবার তাঁর অনশন ২১ দিনে পড়েছে। এদিন নতুন করে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে এই বিষয়ে আর্জি জানিয়েছেন তিনি। তবে কেন্দ্রের উপর তাঁর যে ক্ষোভ, সেটা কম হয়নি। 

সোনম ওয়াংচুক যে আন্দোলন শুরু করেছেন তাকে গোটা দেশ থেকে বিপুল মানুষ সমর্থন করছেন। কিন্তু এখনও পর্যন্ত কেন্দ্রের বিজেপি সরকারের তরফে কোনও প্রতিক্রিয়া আসেনি তাঁর কাছে। এই বিষয়ে মঙ্গলবার সোশ্যাল মিডিয়ায় বার্তা দিয়ে সোনম বলেন, ''মাইনাস ১০ ডিগ্রিতে ৩৫০ মানুষ রাত কাটাচ্ছেন। দিনের বেলায় ৫০০০ জন থাকছেন। কিন্তু ভারত সরকার কোনও কথা বলার প্রয়োজন মনে করছে না। রাষ্ট্রনেতা হিসেবে নরেন্দ্র মোদী, অমিত শাহর থেকে অনেক কিছু আশা করছি। তাঁরা হয়তো শীঘ্রই নিজেদের রাষ্ট্রনেতা হওয়ার প্রমাণ দেবেন।'' 

লাদাখ নিয়ে যে দাবি তুলেছেন সোনম ওয়াংচুক তাকে সমর্থন জানিয়েছে কার্গিল ডেমোক্রেটিক অ্যালায়েন্স। কার্গিলের কয়েকশো মানুষ ইতিমধ্যেই তিনদিনের অনশন করেছেন। তবে সোনমের অনশন মঙ্গলবার রাতেই শেষ হওয়ার কথা। পরবর্তী ক্ষেত্রে এই কর্মসূচি কোনদিকে এগোবে তা বুধবার ঘোষণা করবে কেডিএ। 

অনশন শেষের আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উদ্দেশে সোনমের বার্তা, ''মোদীজি রাম ভক্ত। তাই যা প্রতিশ্রুতি দিয়েছিলেন তিনি হয়তো তা পূরণ করবেন।'' ওয়াংচুক আরও বলেন, ''আমরা মোদী-শাহকে শুধুমাত্র রাজনৈতিক নেতা হিসেবে ভাবি না। আমাদের কাছে তাঁরা রাষ্ট্রনেতা। তাই আশা রাখছি তাঁরা তাঁদের দায়িত্ব পালন করবেন।''

এই প্রেক্ষিতে প্রধানমন্ত্রীকে গত লোকসভা ভোটের ইস্তেহারের কথা মনে করিয়ে দিয়েছেন 'থ্রি ইডিয়েটস-এর ব়্যাঞ্চো'। তাঁর দাবি, চার বছরেরও বেশি সময় কেটে গেলেও কোনও কথাই কেন্দ্র রাখেনি। লাদাখকে পূর্ণ রাজ্যের স্বীকৃতি দেওয়া হয়নি, তাছাড়া এখানকার পরিবেশরক্ষায় কোনও দৃঢ় পদক্ষেপও নেওয়া হয়নি। 


```