Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

আইটিসি-তে দারোয়ানের কাজ করতেন, ২৫ বছর পরে ছেলের সঙ্গে ফিরে গেলেন সেখানেই, খেলেন পাত পেড়ে

বাবার স্বপ্ন পূরণ করতে এগিয়ে এল ছেলে।

আইটিসি-তে দারোয়ানের কাজ করতেন, ২৫ বছর পরে ছেলের সঙ্গে ফিরে গেলেন সেখানেই, খেলেন পাত পেড়ে

বাবা, মায়ের সঙ্গে খাচ্ছেন আরিয়ান

শেষ আপডেট: 24 January 2025 14:09

দ্য ওয়াল ব্যুরো: পাঁচ বছর ধরে দারয়ানের দায়িত্ব সামলেছেন। কিন্তু কখনওই বসে পাত পেড়ে খাওয়ার সৌভাগ্য হয়নি। খাবারের দাম যা আর পাঁচজন সাধারণ মানুষের পক্ষে তা কেনা খুব একটা সহজ নয়। মনে ইচ্ছে ছিল কখনও পরিবারের সবার সঙ্গে বসে পাঁচতাঁরা হোটেলে খাবার খাবেন। কিন্তু সেই আশা পূরণ হয়নি।

বাবার সেই স্বপ্ন পূরণ করতে এগিয়ে এল ছেলে। এবার দারোয়ান হিসাবে নয়, একেবারে পরিবারের সঙ্গে দিল্লি আইটিসি-তে বসে ডিনার সারলেন ওই ব্যক্তি। ছেলে আরিয়ান মিশ্র নিজে উচ্ছ্বসিত হয়ে সোশ্যাল মিডিয়ায় সেই পোস্ট করতেই মুহূর্তে তা ভাইরাল হয়ে যায়।

বাবার সম্মান ফিরিয়ে দিতে ছেলের এমন উদ্যোগের প্রশংসা করছেন অনেকেই। জানা গেছে, আরিয়ানের বাবা, ১৯৯৫ সাল থেকে ২০০ সাল পর্যন্ত আইটিসিতে ওয়াচম্যান হিসাবে কর্মরত ছিলেন। বেতন যা পেতেন তা দিয়ে সংসার চালানোর পর কোনও সখ মেটানোর সাধ্য ছিল না।

এত বড় হোটেলে কাজ করলেও নিজের ছেলে এবং স্ত্রীকে কখনওই সেখানে খাওয়া তো দূর নিয়ে যাওয়ারও প্রশ্ন ছিল না। তার উপর হোটেলের সামান্য একজন প্রহরী হওয়ায় ইচ্ছে থাকলেও পরিবার নিয়ে বসে পাত পেড়ে খাওয়ার ইচ্ছে ইচ্ছেই থেকে গেছে, আর বাস্তবায়িত হয়নি।

এক্স হ্যান্ডেলে আরিয়ান আইটিসিতে বসে তাঁর বাবা-মায়ের সঙ্গে একটি ছবি পোস্ট করেছেন। যেখানে দেখা যাচ্ছে পরিবারের সঙ্গে বসে পাত পেড়ে খাচ্ছেন তিনি। তিনি লেখেন, “আমার বাবা আইটিসিতে ১৯৯৫ থেকে ২০০ সাল পর্যন্ত কাজ করেছেন। ২৫ বছর পর আমি তাঁকে এখানে প্রথমবার ডিনার করাতে আনতে পেরে অত্যন্ত গর্বিত।”  

আরিয়ানের পোস্ট ভাইরাল হতে বেশি সময় লাগেনি। একজন লিখেছেন, ‘আপনি কে আমি জানি না। কিন্তু এত সুন্দর একটা গল্প জানতে পেরে মন আনন্দে ভরে গেল। আপনার পরিবারকে একসঙ্গে দেখে খুব ভাল লাগছে।’

আরেকজন লেখেন, এটা সত্যিই প্রশংসনীয়। আপনি পরিবারের জন্য অসাধ্য সাধন করেছেন। পরিবারের পাশে থাকুন, তাঁদের যত্ন নিন।


```