Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?

১০ কেজি ওজন কমালেই দেখা করবেন রাহুল! বৈষম্যের অভিযোগে সরব বাবা সিদ্দিকির ছেলে

১০ কেজি ওজন কমালেই রাহুলের সঙ্গে দেখা করা যাবে। তেমনই দাবি করেছেন মহারাষ্ট্রের প্রাক্তন মন্ত্রী বাবা সিদ্দিকির পুত্র জিসান সিদ্দিকি। 

১০ কেজি ওজন কমালেই দেখা করবেন রাহুল! বৈষম্যের অভিযোগে সরব বাবা সিদ্দিকির ছেলে

শেষ আপডেট: 23 February 2024 15:13

দ্য ওয়াল ব্যুরো: কংগ্রেস নেতা রাহুল গান্ধীর সঙ্গে দেখা করতে হলে ওজন কমাতে হবে। ১০ কেজি ওজন কমালেই রাহুলের সঙ্গে দেখা করা যাবে। তেমনই দাবি করেছেন মহারাষ্ট্রের প্রাক্তন মন্ত্রী বাবা সিদ্দিকির পুত্র জিসান সিদ্দিকি। 

দীর্ঘদিনের সম্পর্ক ভেঙে জানুয়ারি মাসে কংগ্রেস ছেড়েছেন বাবা সিদ্দিকি। সম্প্রতি তাঁর ছেলে জিসানকেও মুম্বইয়ের যুব শাখার প্রেসিডেন্ট পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে। আর তারপরই কংগ্রেসর বিরুদ্ধে বৈষম্যের অভিযোন এনেছেন জিসান। তিনি জানিয়েছেন, দলের নেতা রাহুল গান্ধীর সঙ্গে দেখা করার জন্য তাঁকে বাধার মুখে পড়তে হয়েছিল। ওজন কমালে তবেই রাহুল গান্ধীর সঙ্গে দেখা করা যাবে, তাঁকে এমন শর্ত দেওয়া হয়েছিল বলে দাবি করেন জিসান। 

বাবা সিদ্দিকির ছেলে জিসান বিস্ফোরক দাবি করেন, কংগ্রেসের ভারত জোড়ো যাত্রা যখন মহারাষ্ট্রের নন্দেদে পৌঁছেছিল, সেই সময় রাহুল গান্ধীর সঙ্গে তিনি দেখা করতে চেয়েছিলেন। কিন্তু দলের তরফে তাঁকে বলা হয়, কমপক্ষে ১০ কেজি ওজন কমাতে পারলেই রাহুল গান্ধীর সঙ্গে দেখা করার সুযোগ মিলবে।

এখানেই শেষ নয়, রাহুলের কাছের মানুষেরা ‘খুবই দুর্নীতিগ্রস্ত’ বলেও মন্তব্য করেছেন জিসান। তাঁর এও দাবি,  কংগ্রেসের অন্দরে সংখ্যালঘু নেতাদের সঙ্গে খারাপ ব্যবহার করা হয়। ভেদাভেদ, এমনকী তিনি সাম্প্রদায়িক বিভাজনের অভিযোগও তুলেছেন। তিনি বলেন, “কংগ্রেসের সংখ্যালঘু কর্মী ও নেতাদের সঙ্গে যেভাবে আচরণ করা হয়, তা অত্যন্ত দুঃখজনক। মুম্বই যুব কংগ্রেসে যে ধরনের সাম্প্রদায়িক ভেদাভেদ করা হয়, তা আর কোথাও হয় না। মুসলিম হওয়া কি পাপ? কংগ্রেসকে জবাব দিতে হবে, কেন আমায় এভাবে নিশানা করা হচ্ছে? শুধু আমি মুসলিম বলে?”

এদিকে তাঁকে মুম্বই যুব কংগ্রেসের প্রেসিডেন্ট পদ থেকে সরিয়ে দেওয়া সরব হয়েছেন জিসান। তাঁর মতে, ৯০ শতাংশ ভোট পেয়েই তিনি এই পদে বসেছিলেন। কিন্তু বিনা কারণে তাঁকে পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে। ঘনিষ্ঠ মহলে জিসান বলেন, "কংগ্রেসে মল্লিকার্জুন খাড়্গেও নিজে কোনও সিদ্ধান্ত নিতে পারেন না। তাঁর হাতও বাধা থাকে।"

৫০ বছর দলে থাকার পর চলতি মাসের শুরুর দিকেই কংগ্রেস ছাড়েন জিশানের বাবা, বাবা সিদ্দিকি। এর কয়েক দিন পরেই উপমুখ্যমন্ত্রী অজিত পওয়ারের এনসিপিতে যোগ দেন তিনি। জিশানও কি সেই পথেই হাঁটবেন, ইতিমধ্যে তেমন জল্পনা শুরু হয়েছে।


```