Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

বাড়ির ছাদে সোলার প্যানেল, ফ্রিতে ৩০০ ইউনিট বিদ্যুৎ, ঘোষণা নির্মলার বাজেটে

গুজরাতের মুখ্যমন্ত্রী থাকার সময় থেকেই অচিরাচরিত শক্তি উৎস্যের উপর জোর দিয়েছিলেন নরেন্দ্র মোদী। কচ্ছের দিকে গেলে দেখা যাবে সার সার উইন্ডমিল ঘুরছে। তা থেকে উৎপাদিত হচ্ছে বিদ্যুৎ। বাড়ির ছাদে সোলার প্যানেল বসানোর ব্যাপারে গত ২২ জানুয়ারি একটি প্রকল্পের মহরৎও করেছেন প্রধানমন্ত্রী। তার নাম দিয়েছেন, প্রধানমন্ত্রী সূর্যোদয় প্রকল্প। 

বাড়ির ছাদে সোলার প্যানেল, ফ্রিতে ৩০০ ইউনিট বিদ্যুৎ, ঘোষণা নির্মলার বাজেটে

শেষ আপডেট: 1 February 2024 11:33

দ্য ওয়াল ব্যুরো: আগামী মাসেই লোকসভা ভোটের নির্ঘণ্ট ঘোষণা করবে জাতীয় নির্বাচন কমিশন। তার আগে বুধবার সংসদে যে অন্তর্বতী বাজেট পেশ হচ্ছে, তাতে নাটকীয় কিছু ঘোষণার সম্ভাবনা ছিলই। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও তাঁর অর্থমন্ত্রী নির্মলা সীতারামন সেদিক থেকে হতাশ করলেন না। সৌর বিদ্যুৎ উৎপাদন নিয়ে অন্তর্বতী বাজেটে এক সম্ভাবনাময় প্রকল্পের কথা ঘোষণা করলেন নির্মলা। 

গুজরাতের মুখ্যমন্ত্রী থাকার সময় থেকেই অচিরাচরিত শক্তি উৎস্যের উপর জোর দিয়েছিলেন নরেন্দ্র মোদী। কচ্ছের দিকে গেলে দেখা যাবে সার সার উইন্ডমিল ঘুরছে। তা থেকে উৎপাদিত হচ্ছে বিদ্যুৎ। বাড়ির ছাদে সোলার প্যানেল বসানোর ব্যাপারে গত ২২ জানুয়ারি একটি প্রকল্পের মহরৎও করেছেন প্রধানমন্ত্রী। তার নাম দিয়েছেন, প্রধানমন্ত্রী সূর্যোদয় প্রকল্প। 

কেন্দ্রীয় অর্থমন্ত্রী এদিন জানান, সৌর বিদ্যুৎ উৎপাদন নিয়ে প্রধানমন্ত্রীর স্বপ্ন রয়েছে। সাধারণ মানুষের বাড়ির ছাদে সোলার প্যানেল বসানোর উদ্যোগ নেবে সরকার। দেশের ১ কোটি বাড়ির ছাদে সোলার প্যানেল বসানো হবে। যাদের বাড়িতে এই সোলার প্যানেল বসানো হবে তারা মাসে ৩০০ ইউনিট বিদ্যুৎ ফ্রিতে পাবে। অর্থাৎ তাদের বছরে ১৫ থেকে ১৮ হাজার টাকা সাশ্রয় হবে। আর ৩০০ ইউনিটের পর উদ্বৃত্ত বিদ্যুৎ দেশের বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থায় (পড়ুন গ্রিডে) চলে যাবে। 

সংসদে পেশ করা সাধারণ বাজেট হল সরকারের আয় ব্যায়ের হিসাব মাত্র। কিন্তু এ দেশে বাজেট বক্তৃতা বরাবরই রাজনৈতিক হাতিয়ার হিসাবে বিবেচনা করা হয়েছে। কেন্দ্রে শাসক দল তাঁদের সাফল্য ও ভবিষ্যৎ কর্মসূচী নাটকীয় ভাবে বাজেটে ঘোষণা করে। অতীতে বাজপেয়ী বা মনমোহন জমানাতেও তা হয়েছে। বর্তমান মোদী সরকারও তার ব্যতিক্রম নয়। 

এ বার যেহেতু লোকসভার ভোট আসন্ন তাই পূর্ণাঙ্গ বাজেট ঘোষণা করার সুযোগ নেই সরকারের। জুলাই মাস পর্যন্ত আয় ব্যায়ের একটা হিসাব পেশ করতে হবে মাত্র। যাকে বলা যেতে পারে ভোট অন অ্যাকাউন্ট। কিন্তু সেই হিসাব পেশ করার আগে তাঁর দীর্ঘ বক্তৃতার মধ্যে সোলার প্রোজেক্টের কথা ঘোষণা করেছে নির্মলা। এই প্রকল্প কবে থেকে শুরু হবে, সরকারের এজন্য কত খরচ হবে, যাদের বাড়ির সোলার প্যানেল বসবে তাদের প্রাথমিক কত টাকা খরচ হবে—ইত্যাদি নিয়ে বিশদে কিছু বলেননি তিনি। শুধু প্রধানমন্ত্রীর স্বপ্নের কথা বলেছেন মাত্র। 

তবে সরকারি সূত্রের মতে, এই প্রকল্প শুরু হলে সোলার প্যানেল বসানোর জন্য সরকার মূলধন খাতে ভর্তুকি দেবে। অর্থাৎ কেউ বাড়ির ছাদে সোলার প্যানেল বসাতে চাইলে যা খরচ পড়বে, তাতে ভরতুকি পাবে। হিসাব মতো বাড়ির ছাদে সোলার প্যানেল বসিয়ে এ দেশে ৬৪০ গিগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা সম্ভব। নরেন্দ্র মোদী ফের ক্ষমতায় এলে এই প্রকল্পের অগ্রগতি আশা করা যেতে পারে।


```