Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

পুজোর আগেই কাশ্মীরে তুষারপাত, ভোট উত্তাপেও শরতে শীতের আগমনী ভূস্বর্গে

স্বাভাবিকের তুলনায় আগেভাগে শীত পড়ার ইঙ্গিত।

পুজোর আগেই কাশ্মীরে তুষারপাত, ভোট উত্তাপেও শরতে শীতের আগমনী ভূস্বর্গে

গুলমার্গে তুষারপাত।

শেষ আপডেট: 7 October 2024 14:49

দ্য ওয়াল ব্যুরো: আশ্বিনের রোদ-বৃষ্টির লুকোচুরির ফাঁকে যখন বাংলায় শারদীয়া উৎসবের ডমরু বেজে উঠেছে, তখন ভোটের উত্তাপের মধ্যেই তুষারপাত শুরু হয়ে গিয়েছে ভূস্বর্গে। যা স্বাভাবিকের তুলনায় আগেভাগে শীত পড়ার ইঙ্গিত। আসন্ন শীতে যাঁরা কাশ্মীরে গিয়ে বরফের গোলা ছোড়াছুড়ি করবেন বলে এখন থেকেই দিবাস্বপ্নে মশগুল, তাঁদের জন্য সুখবর বয়ে এনেছে প্রকৃতি।

শ্রীনগরের আরও উপরের দিকে গুলমার্গ ও সোনমার্গ এবং পহলগাঁও কাশ্মীরের অন্যতম পর্যটনস্থল। এই তিন জায়গা ছাড়াও একটু উচ্চ স্থানে তুষার পড়া শুরু হয়েছে। আবহাওয়াবিদ ও স্থানীয়দের মতে, অক্টোবরের গোড়াতেই তুষারপাতের অর্থ এবছর আগেভাগেই শীত নামতে পারে। বৃষ্টি ও তুষারপাতের জেরে একধাক্কায় ভোটের ফল প্রকাশের (৮ অক্টোবর) আগে তাপমাত্রা নেমে গিয়েছে উপত্যকায়।

রবিবার রাতে স্কি রিসর্ট গুলমার্গের আফারওয়াত, সোনমার্গ, সিংথান, রাজদান এবং পিরপাঞ্জাল রেঞ্জে হালকা তুষারপাত হয়। গুলমার্গ ও সোনমার্গ সফররত পর্যটকরা খুশিতে মাতোয়ারা হয়ে যান। আগামী ৪৮ ঘণ্টায় বিক্ষিপ্তভাবে বৃষ্টির পূর্বাভাস জারি করা হয়েছে। ফলে আরও তুষারপাতের সম্ভাবনা রয়েছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ১০ দিনের মধ্যে দ্বিতীয়বার তুষারপাত হল। 


```