Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

ভাস্কো দা গামা এক্সপ্রেসের এসি কোচে উদ্ধার বিষাক্ত সাপ! ফের প্রশ্নের মুখে ভারতীয় রেল

অঙ্কিত কুমার নামে ওই ব্যক্তি রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবকে এক্স হ্যান্ডেলে ভিডিওটি ট্যাগ করে কড়া পদক্ষেপের দাবি জানিয়েছেন।

ভাস্কো দা গামা এক্সপ্রেসের এসি কোচে উদ্ধার বিষাক্ত সাপ! ফের প্রশ্নের মুখে ভারতীয় রেল

এসি কামরা থেকে উদ্ধার সাপ

শেষ আপডেট: 23 October 2024 12:09

দ্য ওয়াল ব্যুরো: খারাপ সময় যেন কিছুতেই পিছু ছাড়ছে না ভারতীয় রেলের। একের পর এক দুর্ঘটনায় যাত্রী সুরক্ষা নিয়ে আগেই প্রশ্ন উঠেছিল। এবার ভাস্কো দা গামা এক্সপ্রেসের এসি কোচে সাপ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে।

পুরো ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় তুলে ধরেছেন অঙ্কিত কুমার সিনহা নামে এক ব্যক্তি। অভিযোগ, গত সোমবার তাঁর বাবা-মা ভাস্কো দা গামা এক্সপ্রেসের এসি টু টায়ারে চেপে গোয়া যাচ্ছিলেন। লোয়ার বার্থে সিট ছিল তাঁদের। 

আচমকাই জানলার পর্দায় দেখা মেলে বিষাক্ত সাপের। সরীসৃপটি সামনে আসতেই ট্রেনের যাত্রীদের মধ্যে হুড়োহুড়ি পড়ে যায়।

ইতিমধ্যে অঙ্কিত কুমার নামে ওই ব্যক্তি রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবকে এক্স হ্যান্ডেলে ভিডিওটি ট্যাগ করে কড়া পদক্ষেপের দাবি জানিয়েছেন।

বিষয়টি নিয়ে হইচই শুরু হতেই আরআরসিটিসি-র কর্মীরা এসি কোচে পৌঁছে যান। এরপর যাত্রীদের জন্য দেওয়া একটি সাদা চাদর পেঁচিয়ে সাপটিকে ধরে ফেলে। পরে সেটিকে বাইরে ফেলে দেওয়ায় স্বস্তি ফেরে যাত্রীদের। 

রেলওয়ে সেবা দলের তরফে জানানো হয়েছে, এটা দুর্ভাগ্যজনক। বিষয়টি জানতে পেরেই প্রতিনিধিরা পৌঁছে সাপটিকে উদ্ধার করে। কিন্তু কোথা থেকে সেটি এল তা এখনও জানা যায়নি।


```