
প্রতীকী ছবি: শুভ্র শর্ভিন
শেষ আপডেট: 6 December 2024 20:17
দ্য ওয়াল ব্যুরো: স্মার্টফোন ব্যবহার নিয়ে সন্তান এবং মা-বাবার মধ্যে প্রায় প্রতি বাড়িতেই দ্বন্দ্ব লেগেই থাকে। পড়ুয়াদের পড়াশোনায় যাতে ক্ষতি না হয়, তার জন্য অভিভাবকেরা সারাক্ষণই মোবাইল ফোন ব্যবহার করতে নিষেধ করেন। এক কথায় ফোন ছাড়া এক মুহূর্তই চলা যায় না। আট থেকে আশি সবাই যেন ফোনে বুঁদ। সকালে ঘুম থেকে উঠে রাতে শুতে যাওয়া পর্যন্ত ফোন ছাড়া এক পা চলতে চান না অনেকেই।
তবে, এ ব্যধি শুধু ভারতের না। সারা বিশ্বের বিভিন্ন দেশের মানুষদের মধ্যেই রয়েছে এই আসক্তি। নতুন গবেষণায় তেমনই এক তথ্য বেরিয়ে এসেছে। জেনে নেওয়া যাক স্মার্টফোনের আসক্তি নিরিখে বিশ্বের প্রথম পাঁচটি দেশ কী কী? আর ফোন ব্যবহারে ভারতের স্থানই বা কোথায়?
সম্প্রতি স্মার্টফোন আসক্তি নিয়ে একটি গবেষণা করেছে ম্যাকগিল বিশ্ববিদ্যালয়। এই গবেষণা থেকে জানা গিয়েছে, বিশ্বের সব থেকে বেশি স্মার্টফোন ব্যবহার হয় চিনে। কিন্তু তারপরেই যে সব দেশ রয়েছে, সেগুলি হল সৌদি আরব, মালয়েশিয়া, ইরান, কানাডা, তুর্কি, ব্রাজিল, দক্ষিণ কোরিয়া, ইজিপ্ট এবং নেপাল।
তবে গবেষণা অনুযায়ী, মোবাইল ব্যবহারে প্রথম দশটি দেশের মধ্যে ভারতের নাম নেই। বরং স্মার্টফোন ব্যবহারের নিরিখে একটু পিছিয়ে রয়েছে ভারত। তালিকার দিকে নজর রাখলে দেখা যাচ্ছে, এই তালিকার ১৭ নম্বরে রয়েছে ভারতের নাম। তবে সেক্ষেত্রে তালিকার সামনে ভারতের নাম থাকলে, তা মোটেই দেশের জন্য ভাল বলে প্রমানিত হবে না। স্মার্টফোন অতিরিক্ত ব্যবহারের পরিবর্তে বই পড়া, ব্যায়াম করা, বন্ধুবান্ধব ও পরিবারের সঙ্গে সময় কাটানোর মতো বিকল্প উপায় খুঁজে বার করা যেতে পারে।