Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

রাস্তায় প্রস্রাব করতে নিষেধ করায় ব্যক্তিকে বেধড়ক মার, সাক্ষী সিসিটিভি

বৃহস্পতিবার একটি পার্কের সামনে প্রস্রাব করতে যায় আরিয়ান নামের এক ব্যক্তি। তাকে ওখানে প্রস্রাব করতে নিষেধ করেন রামফল।

রাস্তায় প্রস্রাব করতে নিষেধ করায় ব্যক্তিকে বেধড়ক মার, সাক্ষী সিসিটিভি

শেষ আপডেট: 6 October 2024 16:12

দ্য ওয়াল ব্যুরো: রাস্তায় জনসমক্ষে প্রস্রাব করতে নিষেধ করায় দিল্লির এক ব্যক্তির ওপর চড়াও হল একজন। সিসিটিভি ফুটেজ দেখে অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ। উত্তর দিল্লির মডেল টাউন এলাকার ঘটনা। 

পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার একটি পার্কের সামনে প্রস্রাব করতে যায় আরিয়ান নামের এক ব্যক্তি। তাকে ওখানে প্রস্রাব করতে নিষেধ করেন রামফল। তিনি ওই এলাকারই একটি দোকানে কাজ করেন। ঘটনাটি নিয়ে দু'জনের মধ্যে বচসা হয়। 

বৃহস্পতিবার এই নিয়ে আর কেউ কিছু না বললেও। শুক্রবার হঠাৎ একটি বাইকে দুই বন্ধুকে নিয়ে এই এলাকায় পৌঁছয় আরিয়ান। ঘুমন্ত অবস্থায় থাকা রামফলকে এরপর লাঠি দিয়ে মারতে শুরু করে সে। প্রথম ২০ সেকেন্ড বেধড়ক মারধরের পর চলে যাওয়ার সময় আবার ঘুরে ফিরে এসে ২০ সেকেন্ড মারধর করে। 

এই ঘটনা চলাকালীন আরিয়ানের দুই বন্ধু বাইকে অপেক্ষা করছিল। মারধর শেষ হলে ওই বাইকে উঠে চম্পট দেয় সে। 

ঘটনার খবর পায় পুলিশ। খতিয়ে দেখা হয় সিসিটিভি ফুটেজ। পুরো ঘটনা সিসিটিভি থেকে স্পষ্ট হয়। সেই সূত্র ধরেই অভিযুক্তকে ধরে ফেলে পুলিশ। ঘটনার কথা স্বীকার করে সে। 

পরে অবশ্য জামিনে ছাড়া পেয়ে যায়। 


```