Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

ছত্তীসগড়ে ১৬ মাওবাদী নিহত, ২ জওয়ান জখম, সুকমার জঙ্গলে প্রবল গুলির লড়াই

ছত্তীসগড়ের সুকমা জেলার করেলাপাল এলাকার জঙ্গলে টানা সংঘর্ষ চলে মাওবাদীদের সঙ্গে জঙ্গল লড়াইয়ে বিশেষ প্রশিক্ষিত কোবরা বাহিনীর।

ছত্তীসগড়ে ১৬ মাওবাদী নিহত, ২ জওয়ান জখম, সুকমার জঙ্গলে প্রবল গুলির লড়াই

প্রতীকী ছবি

শেষ আপডেট: 29 March 2025 10:50

দ্য ওয়াল ব্যুরো: ছত্তীসগড়ে নিরাপত্তা রক্ষীদের সঙ্গে সংঘর্ষে ১৬ মাওবাদী নিহত হয়েছে। শুক্রবার রাত থেকে শুরু হওয়া টানা গুলির লড়াইয়ে শনিবার সকাল পর্যন্ত ১৬ মাওবাদী নিহত ও ২ জন নিরাপত্তা রক্ষী জখম হয়েছেন বলে পুলিশ সূত্র জানিয়েছে। ছত্তীসগড়ের সুকমা জেলার করেলাপাল এলাকার জঙ্গলে টানা সংঘর্ষ চলে মাওবাদীদের সঙ্গে জঙ্গল লড়াইয়ে বিশেষ প্রশিক্ষিত কোবরা বাহিনীর। বস্তারের আইজি জানান, সংঘর্ষে ১৬ নকশালের মৃত্যু ও ২ জন জওয়ান জখম হয়েছেন।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, সুকমা-দান্তেওয়াড়া সীমানা এলাকার করেলাপাল জঙ্গলে মাওবাদী তল্লাশি অভিযান চালাচ্ছিল নিরাপত্তা বাহিনী। শুক্রবার রাতের অন্ধকারের সুযোগ নিয়ে ধরা পড়ার হাত থেকে বাঁচতে গুলি চালাতে শুরু করে নকশালপন্থীরা। ওই এলাকার জঙ্গলে মাওবাদীরা ঘাপটি মেরে আছে বলে খবর ছিল পুলিশের কাছে। সেই মতো অভিযানে বেরোয় জেলা সংরক্ষিত বাহিনী (DRG) ও কেন্দ্রীয় সংরক্ষিত পুলিশ বাহিনীর (CRPF) যৌথ দল।

পুলিশ সূত্র জানিয়েছে, শনিবার ভোর পর্যন্ত ১৬ মাওবাদীর দেহ উদ্ধার হয়েছে। তল্লাশি অভিযান এখনও চলছে। সুকমা হল বস্তার এলাকার সবথেকে দুর্ধর্ষ নকশাল উপদ্রুত এলাকা। অতীতে বহুবার এই এলাকায় মাওবাদী হামলা হয়েছে। উল্লেখ্য, গত ২২ মার্চ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সংসদে বলেছিলেন, দেশ থেকে মাওবাদী কাজকর্ম মুছে দেওয়া হবে। দেশে কোনও ধরনের সশস্ত্র আন্দোলন বরদাস্ত করবে না সরকার।


```