Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

Pulwama Attack: ৬ বছর পর সত্য সামনে এল! পুলওয়ামা জঙ্গি হামলার দায় স্বীকার পাকিস্তানের

৬ বছর পর পুলওয়ামা হামলা নিয়ে মুখ খুলল পাকিস্তান। এক সাংবাদিক সম্মেলনে পিএএফ আধিকারিক আওরঙ্গজেব আহমেদ স্বীকার করলেন, হামলাটি ছিল "ট্যাকটিক্যাল ব্রিলিয়ান্স"। এই মন্তব্যে ফাঁস হল বহুদিনের অস্বীকারের মুখোশ।

Pulwama Attack: ৬ বছর পর সত্য সামনে এল! পুলওয়ামা জঙ্গি হামলার দায় স্বীকার পাকিস্তানের

ফাইল চিত্র

শেষ আপডেট: 11 May 2025 12:45

দ্য ওয়াল ব্যুরো: পুলওয়ামা হামলা নিয়ে পাকিস্তানের বহু বছরের অস্বীকারের মুখোশ খুলে দিলেন খোদ সে দেশের শীর্ষ বায়ুসেনা আধিকারিক। এক সাংবাদিক সম্মেলনে পাকিস্তান এয়ার ফোর্সের ডিরেক্টর জেনারেল (পাবলিক রিলেশনস), এয়ার ভাইস মার্শাল আওরঙ্গজেব আহমেদ বলেন, “আমরা আমাদের ট্যাকটিক্যাল ব্রিলিয়ান্স পুলওয়ামায় দেখাতে চেয়েছিলাম...”। তাঁর এই মন্তব্য কার্যত পুলওয়ামা জঙ্গি হামলার দায় স্বীকার করল পাকিস্তান, যা এতদিন তারা বারবার অস্বীকার করে এসেছে।

২০১৯ সালের ফেব্রুয়ারিতে জম্মু ও কাশ্মীরের পুলওয়ামায় আত্মঘাতী হামলায় প্রাণ হারান ৪০ জন সিআরপিএফ জওয়ান। আন্তর্জাতিক মহলের চাপের মুখে পাকিস্তান সরকার সেই সময় এবং তার পরে বহুবার দাবি করে, এই হামলায় তাদের কোনও যোগ নেই। যদিও জইশ-ই-মহম্মদ হামলার দায় স্বীকার করেছিল, এবং ভারত তাদের ডসিয়ের মারফত জইশ এবং হামলাকারী আদিল আহমদের মধ্যে প্রত্যক্ষ সম্পর্ক প্রমাণ করেছিল।

এ দিন আওরঙ্গজেব বলেন, “পাকিস্তানের আকাশসীমা, জলসীমা, ভূমি কিংবা নাগরিকদের উপর হামলা হলে, আমরা কখনওই চুপ থাকব না। তার যোগ্য জবাব দেব। পুলওয়ামায় আমরা সেটা বোঝাতে চেয়েছিলাম। এখন আমরা অপারেশনাল স্তরে আরও এগিয়ে গিয়েছি।” তাঁর পাশে দাঁড়িয়েছিলেন আইএসপিআর-এর ডিজি লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরিফ চৌধুরী এবং নৌসেনার মুখপাত্র। 

উল্লেখযোগ্যভাবে, শরিফ হলেন সেই বিজ্ঞানী সুলতান বশিরুদ্দিন মাহমুদের পুত্র, যিনি ওসামা বিন লাদেনের সঙ্গে দেখা করে জঙ্গিদের হাতে পারমাণবিক প্রযুক্তি তুলে দেওয়ার চেষ্টা করেছিলেন। এই বক্তব্য শুধু পুলওয়ামা নয়, ২২ এপ্রিল পহেলগামে হওয়া জঙ্গি হামলাকেও প্রশ্নের মুখে ফেলে দিয়েছে। সেই হামলায় মারা গিয়েছিলেন ২৬ জন, যাঁদের মধ্যে বেশির ভাগই ছিলেন পর্যটক।


```