Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
নববর্ষের শুভেচ্ছাতেও মুখ্যমন্ত্রীর SIR তোপ! গণতান্ত্রিকভাবে জবাব দেওয়ার আহ্বান রাজ্যবাসীকেইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াই

উত্তরপ্রদেশে রাহুল-অখিলেশের বিজয়মুকুট খসে পড়তে পারে, কীভাবে আদালতের রায়ে ঝুলছে ভাগ্য

এইসব এমপি লোকসভার সদস্যপদ হারাতে পারেন।

উত্তরপ্রদেশে রাহুল-অখিলেশের বিজয়মুকুট খসে পড়তে পারে, কীভাবে আদালতের রায়ে ঝুলছে ভাগ্য

রাহুল গান্ধী ও অখিলেশ যাদব।

শেষ আপডেট: 11 June 2024 15:23

দ্য ওয়াল ব্যুরো: উত্তরপ্রদেশে মোদী-শাহ বনাম রাহুল-অখিলেশ ডাবলস ম্যাচে বিরোধীদের অভাবনীয় সাফল্যের পরেও ইন্ডিয়া জোটের অন্তত ৬ জন নবনির্বাচিত সাংসদের ভবিষ্যৎ ঝুলে। যাঁদের বিরুদ্ধে ফৌজদারি মামলা চলছে। যে মামলার বিচারে তাঁদের ২ বছর অথবা তার বেশি কারাবাসের সাজা হতে পারে। যদি তা হয়, তাহলে এইসব এমপি লোকসভার সদস্যপদ হারাতে পারেন। যেমনটা হয়েছিল খোদ কংগ্রেস নেতা রাহুল গান্ধীর ক্ষেত্রে।

আফজল আনসারি, গাজিপুর লোকসভা কেন্দ্র থেকে জিতেছেন। ইনি ইতিমধ্যেই গ্যাংস্টার আইন মামলায় চার বছরের সাজাযোগ্য দোষী সাব্যস্ত হয়ে রয়েছেন। গত মাসে এলাহাবাদ হাইকোর্ট তাঁর সাজার উপর স্থগিতাদেশ দেওয়ায় তিনি ভোটে লড়তে পেরেছেন। গ্রীষ্মের ছুটির পর আদালত খুললে এই মামলার ফের শুনানি হবে। যদি হাইকোর্টে নিম্ন আদালতের রায় বহাল থাকে, তাহলে আনসারি লোকসভা সদস্যপদ হারাবেন।

ধর্মেন্দ্র যাদব আজমগড় কেন্দ্র থেকে জিতেছেন। তাঁর নামে চারটি ফৌজদারি মামলা চলছে। তাঁরও যদি কোনও একটি মামলায় ২ বছরের সাজা হয়, তাহলে লোকসভার চাকরিটি হারাবেন। বাবু সিং কুশওয়া জৌনপুর কেন্দ্রের এমপি নির্বাচিত হয়েছেন। প্রায় ১০ বছর রাজনীতি থেকে স্বেচ্ছানির্বাসিত বাবু সিংয়ের বিরুদ্ধে ২৫টি মামলা রয়েছে। তার মধ্যে ৮টিতে চার্জ গঠন করা হয়েছে। মায়াবতী জমানার এই মন্ত্রী বিভিন্ন দুর্নীতির মামলায় অভিযুক্ত।

রামভুয়াল নিশাদ সুলতানপুরে বিজেপি প্রার্থী মানেকা গান্ধীকে ধরাশায়ী করে জিতেছেন। তাঁর বিরুদ্ধে চলছে ৮টি মামলা। তার মধ্যে একটি হল গ্যাংস্টার আইনে। আরও এক সমাজবাদী পার্টির প্রার্থী হলেন বীরেন্দ্র সিং। ইনি প্রাক্তন মন্ত্রী মহেন্দ্রনাথ পাণ্ডেকে পরাজিত করে জিতেছেন। চান্ডৌলি লোকসভা কেন্দ্রের এই এমপির বিরুদ্ধেও রয়েছে ফৌজদারি মামলা। তাতে যদি তিনি দোষী সাব্যস্ত হল তাহলে লোকসভা থেকে বরখাস্ত অবশ্যম্ভাবী।

কংগ্রেসের ইমরান মাসুদের বিরুদ্ধে ৮টি মামলা রয়েছে। সাহারানপুরের এই এমপির বিরুদ্ধে অর্থ তছরুপের অভিযোগে তদন্ত করছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। দুটি মামলায় তাঁর বিরুদ্ধে চার্জ গঠন করাও হয়ে গিয়েছে। ইন্ডিয়া জোটের এই ৬ জন ছাড়াও আজাদ সমাজ পার্টির চন্দ্রশেখর আজাদ হলেন সপ্তম জন। নাগিনা সংরক্ষিত কেন্দ্র থেকে জেতা আজাদের বিরুদ্ধে ৩০টির বেশি মামলা চলছে। তিনিও যদি কোনও মামলায় দোষী সাব্যস্ত হন তো তাঁর সংসদীয় জীবনের মোটামুটি ইতি ঘটে যাবে।


```