Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

ঘন কুয়াশার জের, উত্তরপ্রদেশে বিয়ে বাড়ি থেকে ফেরার পথে মৃত্যু নব দম্পতি-সহ সাত জনের

শনিবার ভোরে বিজনৌরের দেহরাদুন-নৈনিতাল জাতীয় সড়কের ধামপুরার কাছে দুই গাড়ির সংঘর্ষেই এমন কাণ্ড।

ঘন কুয়াশার জের, উত্তরপ্রদেশে বিয়ে বাড়ি থেকে ফেরার পথে মৃত্যু নব দম্পতি-সহ সাত জনের

দুর্ঘটনার পর দু'টি গাড়ির অবস্থা

শেষ আপডেট: 16 November 2024 16:22

দ্য ওয়াল ব্যুরো: ফের বসসড় দুর্ঘটনা উত্তরপ্রদেশে। বিয়েবাড়ি থেকে ফেরার সময় মৃত্যু হল নব দম্পতি-সহ সাত জনের। শনিবার ভোরে বিজনৌরের দেহরাদুন-নৈনিতাল জাতীয় সড়কের ধামপুরার কাছে দুই গাড়ির সংঘর্ষেই এমন কাণ্ড। দুর্ঘটনার খবর পেয়ে শোকপ্রকাশ করেছেন উত্তপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। মৃতদের পরিবারের প্রতি সমবেদনা জানানোর পাশাপাশি আহতদের দ্রুত আরোগ্য কামনা করেছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, ঝাড়খণ্ডে বিয়ের অনুষ্ঠান থেকে অটো রিকশায় চেপে বিজনৌরে ফিরছিলেন এক পরিবারের ৬ জন। সঙ্গে ছিলেন নব দম্পতিও। তবে ঘন কুয়াশার জেরে দৃশ্যমানতা কম থাকায় ঘটে যায় দুর্ঘটনা।  

জাতীয় সড়ক দিয়ে আসা একটি এসইউভি গাড়ি অন্য গাড়িকে ওভারটেক করতে গিয়ে আচমকাই লেন বদল করে অটোরিকশায় ধাক্কা মারে বলে অভিযোগ। ঘটনাস্থলেই মৃত্যু হয় বিয়ে বাড়ি থেকে আসা ৬ জনের। 

গুরুতর জখম অবস্থায় অটোরিকশা চালককে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হলেও লাভ হয়নি। সেখানেই মিত্যু হয় তাঁর। গুরুতর জখম হয়েছেন এসইউভি গাড়ির চালকও। গাড়ি দুটিই দুর্ঘটনার জেরে দুমড়ে মুচড়ে গেছে।

পুলিশ জানিয়েছে, শনিবার ভোরে মোরাদাবাদ রেল স্টেশনে থেকে অটোরিকশায় চেপে তাঁরা টিবরি গ্রামে যাচ্ছিলেন। সে সময় উল্টো দিক থেকে আসা একটি এসইউভি গাড়ি ওই অটোরিকশায় সজোরে ধাক্কা মারে। পরে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহগুলি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। 


```