Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

সীতারাম ইয়েচুরির শারীরিক অবস্থার অবনতি, ভেন্টিলেশনে দেওয়া হল

সূত্রের খবর, এদিন রাতে আচমকাই তাঁর শারীরিক অবস্থার অবনতি হয়। দ্রুত তাঁকে নিয়ে যাওয়া হয় ভেন্টিলেশনে। 

সীতারাম ইয়েচুরির শারীরিক অবস্থার অবনতি, ভেন্টিলেশনে দেওয়া হল

ফাইল ছবি।

শেষ আপডেট: 6 September 2024 00:30

দ্য ওয়াল ব্যুরো: শারীরিক অবস্থার আরও অবনতি হল সিপিআইএম-এর সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরির। 

কয়েকদিন আগে ফুসফুসে সংক্রমণ নিয়ে দিল্লির এইমস-এ ভর্তি হয়েছিলেন বর্ষীয়ান এই সিপিআইএম নেতা। সূত্রের খবর, এদিন রাতে আচমকাই তাঁর শারীরিক অবস্থার অবনতি হয়। দ্রুত তাঁকে নিয়ে যাওয়া হয় ভেন্টিলেশনে। হাসপাতাল সূত্রের খবর, এই মুহূর্তে পরিস্থিতি সঙ্কটজনক। রয়েছেন হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসকরা।

দলীয় সূত্রের খবর, বেশ কিছুদিন ধরেই ফুসফুসে সংক্রমণে ভুগছিলেন সিপিএমের সাধারণ সম্পাদক। গত ১৯ অগস্ট তাঁকে এইমসে ভর্তি করা হয়েছিল। সেখানে তাঁর ফুসফুসে নিউমোনিয়ার সংক্রমণ ধরা পড়ে। বিশেষজ্ঞরা তাঁর চিকিৎসা করছিলেন।

এর আগে ৭২ বছরের ইয়েচুরির ছানি অপারেশনও হয়েছিল। যে কারণে ইচ্ছে থাকলেও পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যর প্রয়াণের পরও কলকাতায় শেষ শ্রদ্ধায় হাজির থাকতে পারেননি। 

প্রসঙ্গত, ২০২১ সালের ২২ এপ্রিল করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছিল ইয়েচুরির ব়ড় ছেলে আশিসের। তিনি পেশায় সাংবাদিক ছিলেন। বেশ কয়েক দিন ধরে অসুস্থ থাকার পর মৃত্যু হয়। সে সময় টুইট করে এখবর জানিয়েছিলেন ইয়েচুরি নিজেই। 

এই মুহূর্তে এইমসের বিশেষজ্ঞ চিকিৎসক দল বর্ষীয়ান সিপিএম নেতাকে পর্যবেক্ষণে রেখেছেন। বর্ষীয়ান নেতার অসুস্থতার খবর শুনে রাতেও এইমসের সামনে ভিড় বাড়ছে দলের নেতা, কর্মীদের।


```