
প্রয়াত সীতারাম ইয়েচুরি
শেষ আপডেট: 12 September 2024 16:20
দ্য ওয়াল ব্যুরো: এক আপসহীন সংগ্রামী সীতারাম ইয়েচুরি। সীতারাম ইয়েচুরির জন্ম ১২ অগস্ট, ১৯৫২ সালে। ২০১৫ সালের ১৯ এপ্রিল সিপিএমের সাধারণ সম্পাদক নির্বাচিত হন। দীর্ঘদিন ধরে ভারতের কমিউনিস্ট পার্টি মার্কসবাদীর পলিটব্যুরো সদস্য এবং রাজ্যসভা সদস্য ছিলেন। সীতারাম জন্ম তৎকালীন মাদ্রাজে। তার বাবার নাম সর্বেশ্বর সোমায়াজুলা ইয়েচুরি এবং মা কল্পাকম ইয়েচুরি। তাঁরা অন্ধ্রপ্রদেশের কাকিনাড়ার বাসিন্দা ছিলেন।
বাবা ছিলেনঅন্ধ্রপ্রদেশ স্টেট রোড ট্রান্সপোর্ট কর্পোরেশনের ইঞ্জিনিয়ার। মা ছিলেন সরকারি কর্মী। সীতারাম হায়দরাবাদে বেড়ে ওঠেন এবং অল সেন্টস হাই স্কুল, হায়দরাবাদ স্কুলে দশম শ্রেণি পর্যন্ত পড়াশোনা করেন।
১৯৭৪ সালে ইয়েচুরি ভারতের ছাত্র ফেডারেশনে (এসএফআই) যোগদান করেন। এক বছর পর, তিনি ভারতের কমিউনিস্ট পার্টিতে যোগদান করেন। ১৯৭৫ সালে জরুরি অবস্থা চলাকালে জেএনইউ-র ছাত্র থাকাকালীন ইয়েচুরি গ্রেফতার হন। তাঁর গ্রেফতারের আগে, তিনি কিছু সময়ের জন্য আত্মগোপন করে ছিলেন এবং জরুরি অবস্থার বিরুদ্ধে পার্টির কাজ পরিচালনা করেন।