Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

সীতারাম ইয়েচুরি হাসপাতালে ভর্তি, কী হয়েছে বর্ষীয়ান নেতার

এখন কেমন আছেন বর্ষীয়ান এই নেতা? 

সীতারাম ইয়েচুরি হাসপাতালে ভর্তি, কী হয়েছে বর্ষীয়ান নেতার

সীতারাম ইয়েচুরি

শেষ আপডেট: 19 August 2024 23:54

দ্য ওয়াল ব্যুরো: প্রবল জ্বর ছিল। সোমবার বিকেলের পর শারীরিক অবস্থার অবনতি হয়। সেই কারণে হাসপাতালে ভর্তি করতে হয়েছে সিপিএম-এর সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরিকে। দিল্লির এইমসে ভর্তি রয়েছেন তিনি। এখন কেমন আছেন বর্ষীয়ান এই নেতা? 

সর্বভারতীয় এক সংবাদসংস্থার খবর অনুযায়ী, নিউমোনিয়ায় আক্রান্ত হয়েছেন ইয়েচুরি। তাঁর শরীর এতটাই খারাপ হয় যে তড়িঘড়ি এমারজেন্সি ওয়ার্ডে ভর্তি করা হয়েছিল। এই মুহূর্তে তিনি আইসিইউ-তে ভর্তি রয়েছে বলে দলীয় সূত্রে খবর। তবে এও জানা গেছে, সিপিএম নেতা আপাতত স্থিতিশীল। বর্তমানে তাঁকে পর্যবেক্ষণে রাখা হয়েছে। 

দলীয় সূত্রে খবর, জ্বর অনেক বেশি হওয়ায় তাঁর একাধিক টেস্ট করা হয়েছিল। তখন বর্ষীয়ান এই নেতার নিউমোনিয়া ধরা পরে। এরপর সঙ্গে সঙ্গেই তাঁর চিকিৎসা শুরু হয়েছে। ভয় পাওয়ার কোনও কারণ নেই বলেও আশ্বস্ত করা হয়েছে। এও জানানো হয়েছে, পরীক্ষা করার পর নিউমোনিয়া ধরা পড়ার জন্যই তাঁকে জরুরি বিভাগে ভর্তি করা হয়। পরে তাঁকে আইসিইউ-তে স্থানান্তরিত করা হয়।

সম্প্রতি সীতারাম ইয়েচুরির ছানি অপারেশন হয়। সেই কারণেই রুটিন চেকআপের জন্য সোমবার দিল্লির এইমসে গেছিলেন তিনি। তখনই তাঁর জ্বর লক্ষ্য করেন চিকিৎসকরা। সন্দেহ হওয়ায় পরীক্ষা করা হয়। তবে এখন তিনি ভাল আছেন বলেই খবর। 


```