Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

ভাইকে জেল থেকে ছাড়িয়ে আনবেন বলে কথা দিয়ে দেড় দিন ধরে বউদিকে আটকে রেখে ধর্ষণ ভাসুরের

পুলিশ জানিয়েছে, ইতিমধ্যেই গোটা ঘটনায় মহিলার ভাসুরের দুই বন্ধুকে গ্রেফতার করা হয়েছে। তবে ভাসুর এখনও পলাতক।

ভাইকে জেল থেকে ছাড়িয়ে আনবেন বলে কথা দিয়ে দেড় দিন ধরে বউদিকে আটকে রেখে ধর্ষণ ভাসুরের

প্রতীকী ছবি

শেষ আপডেট: 26 January 2025 14:21

দ্য ওয়াল ব্যুরো: ভাইকে জেল থেকে ছাড়িয়ে আনবেন, এই প্রতিশ্রুতি দিয়ে দাদার বউকে গণধর্ষণের অভিযোগ উঠল ভাসুর ও তাঁর দুই বন্ধুর বিরুদ্ধে। মহারাষ্ট্রের নাসিকের পঞ্চবটী এলাকার ঘটনা।

স্বামীর কাজের সূত্রে মুম্বইয়ে থাকেন নির্যাতিতা। বুধবার সেখান থেকে তিনি নাসিকে যান ভাসুরের সঙ্গে দেখা করতে। অভিযোগ, পঞ্চবটী এলাকায় এক ব্যক্তির সঙ্গে দেখা করাবেন বলে তাঁকে একটি শুনশান জায়গায় একটি বাড়িতে নিয়ে যান ভাসুর। সেখানে ভাসুরের তাঁর দুই বন্ধুও আসেন। সেখানেই সবাই মিলে মহিলাকে ধর্ষণ করা হয় বলে অভিযোগ।

ঘটনা হল, বেশ কয়েক মাস আগে বাড়ির অমতে বিয়ে হয়েছিল মহিলার। যা মেনে নিতে পারেননি তাঁর পরিবারের লোকজন। পরে তাঁরা তাঁদের মেয়ের স্বামীর বিরুদ্ধে অপহরণের অভিযোগ আনেন। পুলিশ গ্রেফতারও করে যুবককে। তারপর থেকেই জেলবন্দি মহিলার স্বামী। ভাসুরের সঙ্গে দেখা করতে যাওয়ার কারণ দর্শিয়ে নির্যাতিতা পুলিশকে জানান, ভাইকে জেল থেকে ছাড়িয়ে আনবেন বলে প্রতিশ্রুতি দেন ভাসুর। তাই তিনি মুম্বই থেকে নাসিকে যান দেখা করতে।

নির্যাতিতার অভিযোগ, গণ ধর্ষণের পর তিনি অজ্ঞান হয়ে পড়েছিলেন। জ্ঞান ফিরতে তাঁর উপর ফের অত্যাচার চালান ভাসুর ও তাঁর বন্ধুরা। এ ভাবে দেড় দিন ধরে তাঁকে আটকে রাখা হয়েছিল। শৌচকর্ম করতে যাবেন বলে যখন ভাসুরকে জানান, তখন ভাসুর তাঁর দুই বন্ধুর একজনকে পাহারায় পাঠান, যাতে তিনি পালিয়ে যেতে না পারেন।

নির্যাতিতা জানান, ভাসুরের সেই সঙ্গীকে ধাক্কা মেরে ফেলে কোনও রকমে পালিয়ে হাইওয়েতে ওঠেন তিনি। তার পর স্থানীয়দের গোটা ঘটনার কথা বললে তাঁরাই তাঁকে নিয়ে থানায় পৌঁছে দেন। নির্যাতিতা ধর্ষণের অভিযোগ দায়ের করেন।

পুলিশ জানিয়েছে, ইতিমধ্যেই গোটা ঘটনায় মহিলার ভাসুরের দুই বন্ধুকে গ্রেফতার করা হয়েছে। তবে ভাসুর এখনও পলাতক। তদন্ত চলছে, তল্লাশি অভিযান চালিয়ে তাঁকে দ্রুত খুঁজে আনা হবে বলেও জানিয়েছে তারা।


```