Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?

সিমি নিষিদ্ধ আরও ৫ বছর, জঙ্গি কার্যকলাপে এখনও যুক্ত, জানালেন শাহ

স্টুডেন্টস ইসলামিক মুভমেন্ট অফ ইন্ডিয়া বা সিমি’কে আরও পাঁচ বছরের জন্য নিষিদ্ধ ঘোষণা করল কেন্দ্রীয় সরকার। স্বরাষ্ট্রমন্ত্রক সোমবার এই মর্মে বিজ্ঞপ্তি জারি করে। ২০০১ সাল থেকে সংগঠনটির ওপর নিষেধাজ্ঞা জারি আছে। তা আরও পাঁচ বছর বাড়ানো হল। 

সিমি নিষিদ্ধ আরও ৫ বছর, জঙ্গি কার্যকলাপে এখনও যুক্ত, জানালেন শাহ

শেষ আপডেট: 29 January 2024 19:22

দ্য ওয়াল ব্যুরো: স্টুডেন্টস ইসলামিক মুভমেন্ট অফ ইন্ডিয়া বা সিমি’কে আরও পাঁচ বছরের জন্য নিষিদ্ধ ঘোষণা করল কেন্দ্রীয় সরকার। স্বরাষ্ট্রমন্ত্রক সোমবার এই মর্মে বিজ্ঞপ্তি জারি করে। ২০০১ সাল থেকে সংগঠনটির ওপর নিষেধাজ্ঞা জারি আছে। তা আরও পাঁচ বছর বাড়ানো হল। 

স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সোমবার এক্স হ্যান্ডেলে জানিয়েছেন, জঙ্গিবাদের বিরুদ্ধে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জেরো টলারেন্স নীতির কথা বিবেচনায় রেখে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সংস্থাটি এখনও দেশ বিরোধী কার্যকলাপে যুক্ত। 

প্রসঙ্গত, জাতীয় তদন্তকারী সংস্থা এনআইএ-র তদন্তের সিমির পাশাপাশি পলুলার ফ্রন্ট অফ ইন্ডিয়ারও কার্যকলাপ সামনে এসেছে। হালে দুই সংগঠনের বিরুদ্ধে দেশ জুড়ে অভিযান চালিয়েছে এনআইএ। যদিও দুই সংগঠনেরই বক্তব্য, তাদের সঙ্গে জঙ্গিবাদের কোনও সম্পর্ক নেই। তারা ইসলামিক সংস্কৃতির প্রসার এবং শিক্ষা বিস্তারে কাজ করছে। 

২০০১ সালে তৈরি সিমি ছাত্র সমাজকে ইসলামিক মতাদর্শে উদ্বুদ্ধ করতে শুরু করে। সংগঠনটির বিরুদ্ধে একাধিক সন্ত্রাসমূলক কার্যকলাপেও যুক্ত থাকার অভিযোগ পাওয়া যায়। নিষিদ্ধ হওয়ার পর আরও পাঁচ বছর এই সংগঠন সক্রিয় ছিল। এনআইএ-র তদন্তে জানা যায়, পলুলার ফ্রন্ট অফ ইন্ডিয়ার সঙ্গে মিলে নতুন করে মাথাচাড়া দেওয়ার চেষ্টা করছে সিমি। সিমি এবং পিএফআই, দুই সংগঠনেরই বহু নেতা-কর্মী জেলে আছেন অনেকের বিরুদ্ধে বেআইনি কার্যকলাপ প্রতিরোধ আইন বা ইউএপিএ-র জামিন অযোগ্য ধারায় মামলা করা হয়েছে।


```