Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেইনীতীশ জমানার অবসান! বিহারের মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা ‘সুশাসন বাবু’র, কালই কি উত্তরসূরির শপথমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের‘মমতা দুর্নীতিগ্রস্ত! বাংলায় শুধু সিন্ডিকেট চলে, কাজই বেকারের সংখ্যা বাড়ানো’, মালদহে রাহুল‘আমার মতো নয়’! সন্দেহের বশে ৬ বছরের ছেলেকে নদীতে ফেলে খুন, দেহ ভেসে উঠতেই ফাঁস বাবার কীর্তি

দিল্লির কর্নাটক ভবনে মুখ্যমন্ত্রী ও উপ মুখ্যমন্ত্রীর আধিকারিকদের হাতাহাতি, তদন্তে পুলিশ

শুক্রবার ডিনার টেবিলে দু'জন মুখোমুখি হন। অভিযোগ তখন মুখ্যমন্ত্রীর সহকারী উপ মুখ্যমন্ত্রীর বিশেষ আধিকারিককে দেখে নেওয়ার হুঁশিয়ারি দেন। মারবেন বলে হুমকি দেন।

 দিল্লির কর্নাটক ভবনে মুখ্যমন্ত্রী ও উপ মুখ্যমন্ত্রীর আধিকারিকদের হাতাহাতি, তদন্তে পুলিশ

ফাইল ছবি।

অরণ্যা দত্ত

শেষ আপডেট: 26 July 2025 08:50

দ্য ওয়াল ব্যুরো: কর্নাটকের (Karnataka) কংগ্রেস সরকারের মুখ্যমন্ত্রী (CM Siddaramiah) ও উপ মুখ্যমন্ত্রীর (DK Shivkumar) ক্ষমতার লড়াই তাঁদের দলীয় অনুগামীদের মধ্যে আগেই শুরু হয়েছ। এবার তা সরকারি আধিকারিকদের মধ্যেও ছড়িয়েছে।

সরকারি কাজে একই সময় দিল্লি গিয়েছেন মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়ার বিশেষ আধিকারিক সি মোহন কুমার এবং উপমুখ্যমন্ত্রীর বিশেষ সহায়ক এইচ অঞ্জানেয়া।

শুক্রবার ডিনার টেবিলে দু'জন মুখোমুখি হন। অভিযোগ তখন মুখ্যমন্ত্রীর সহকারী উপ মুখ্যমন্ত্রীর বিশেষ আধিকারিককে দেখে নেওয়ার হুঁশিয়ারি দেন। মারবেন বলে হুমকি দেন। পাল্টা তেড়ে যান উপ মুখ্যমন্ত্রীর সহায়ক। তুমুল গোলমাল বেঁধে যায় রাজ্য প্রশাানের দুই শীর্ষ কর্তার আধিকারিকদের মধ্যে।

নজিরবিহীন এই ঘটনার রেশ ছড়িয়েছে বহুদূর। খবর পেয়ে দিল্লি পুলিশ তদন্ত শুরু করে। বেঙ্গালুরু থেকে সরকারি আধিকারিকেরা ফোনে উদ্বেগ প্রকাশ করেন।

রাতেই কর্ণাটকের মুখ্যসচিব এবং দিল্লির রেসিডেন্ট কমিশনারের হস্তক্ষেপ দাবি করেন অফিসারেরা। উপ মুখ্যমন্ত্রীর সহায়ক রাতেই মেল করে মুখ্যসচিব ও রেসিডেন্ট কমিশনারের কাছে মুখ্যমন্ত্রীর আধিকারিকের বিরুদ্ধে নালিশ ঠোকেন।

কর্নাটকে মুখ্যমন্ত্রী ও উপ মুখ্যমন্ত্রীর মধ্যে ক্ষমতার দ্বন্দ্ব কংগ্রেস হাইকমান্ড পর্যন্ত গড়িয়েছে। আড়াই বছর হয়ে গেলেও ডিকে শিবকুমারকে মুখ্যমন্ত্রীর পদ ছাড়তে নারাজ সিদ্দারামাইয়া। তা নিয়ে রাজ্য কংগ্রেস আড়াআড়িভাবে ভেঙে গিয়েছে। তার রেশ গিয়ে পড়েছে আধিকারিকদের মধ্যে।


```