Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?

India Pakistan Ceasefire: সীমান্তে সংঘর্ষবিরতি, কুলগামের একাধিক জায়গায় এসআইএ-এর অভিযান

শনিবার রাতে ড্রোন হামলা, বিস্ফোরণের পর নতুন করে আর গোলাবর্ষণ হয়নি জম্মু-কাশ্মীরে (Jammu Kashmir)। আন্তর্জাতিক সীমান্ত এবং নিয়ন্ত্রণরেখা মোটের উপর শান্ত ছিল ১০-১১ তারিখের মধ্যবর্তী রাতে।

India Pakistan Ceasefire: সীমান্তে সংঘর্ষবিরতি, কুলগামের একাধিক জায়গায় এসআইএ-এর অভিযান

শেষ আপডেট: 11 May 2025 09:22

দ্য ওয়াল ব্যুরো: শনিবার রাতে ড্রোন হামলা, বিস্ফোরণের পর নতুন করে আর গোলাবর্ষণ হয়নি জম্মু-কাশ্মীরে (Jammu Kashmir)। আন্তর্জাতিক সীমান্ত এবং নিয়ন্ত্রণরেখা মোটের উপর শান্ত ছিল ১০-১১ তারিখের মধ্যবর্তী রাতে।

সীমান্তে সংঘর্ষ বিরতির মধ্যেই দক্ষিণ কাশ্মীরে (South Kashmir) অভিযানে স্টেট ইনটেলিজেন্স এজেন্সি (SIA)। সংবাদসংস্থা সূত্রে খবর, রোববার কুলগামের (Kulgam District) একাধিক জায়গায় অভিযানে নেমেছেন আধিকারিকরা।

২২ এপ্রিল পহেলগামে নৃশংস জঙ্গি হামলার (Pahalgam Attack) ঘটনায় ২৫ জন ভারতীয়ের মৃত্যু ঘটে। ঘটনার পর জঙ্গিদের স্কেচ প্রকাশ্যে এসেছিল। কিন্তু তারপর থেকে এখনও অধরা তারা। আর তাদেরই খুঁজে পেতে দক্ষিণ কাশ্মীরের বিভিন্ন জায়গায় তল্লাশি অভিযান চালাচ্ছে এসআইএ।

সীমান্ত লাগোয়া এলাকায় গত কয়েক দিনের লাগাতার সংঘাতের পর শনিবারই ভারত এবং পাকিস্তানের মধ্যে সংঘর্ষবিরতি নিয়ে সমঝোতা হয়েছে। সেই খবর সোশ্যাল মিডিয়ায় প্রথম জানান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

তাঁর দাবি, দীর্ঘ আলোচনার পর এই দুই দেশের মধ্যে সমঝোতা সম্ভব হয়েছে। পরে ভারতের বিদেশসচিব বিক্রম মিস্রি ১ মিনিটের জন্য সাংবাদিক বৈঠক করে জানান, দুই দেশ সমস্ত সংঘর্ষ থেকে বিরত থাকার সিদ্ধান্ত নিয়েছে। 

নয়াদিল্লির দাবি, পাকিস্তানই প্রথমে ফোন করে যুদ্ধবিরতি চায়। ভারত তাতে সম্মত হয়। তবে যুদ্ধবিরতি ঘোষণা করলেও নরেন্দ্র মোদী সরকার স্পষ্ট করে বলে রেখেছে যে দেশের সরকার সন্ত্রাসবাদের প্রশ্নে নরম নয়। এখন থেকে ভারত যে কোনও জঙ্গি কার্যকলাপকেই যুদ্ধ বলে মনে করবে।


```