Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

কন্নড় ভাষায় সাইনবোর্ড চেয়ে বেঙ্গালুরুতে তুলকালাম, দোকান, শপিং মল, অফিসে হামলা

অগ্নিগর্ভ পরিস্থিতি বেঙ্গালুরুর। ক্ষিপ্ত জনতা একাধিক দোকান, শপিং মল এবং সরকারি, বেসরকারি অফিসে হামলা, ভাঙচুর চালিয়েছে। 

কন্নড় ভাষায় সাইনবোর্ড চেয়ে বেঙ্গালুরুতে তুলকালাম, দোকান, শপিং মল, অফিসে হামলা

শেষ আপডেট: 27 December 2023 16:02

দ্য ওয়াল ব্যুরো: অগ্নিগর্ভ পরিস্থিতি বেঙ্গালুরুর। ক্ষিপ্ত জনতা একাধিক দোকান, শপিং মল এবং সরকারি, বেসরকারি অফিসে হামলা, ভাঙচুর চালিয়েছে। 

পুলিশ সূত্রে দাবি, একটি সংগঠন শহরে দোকান, অফিসে কন্নড় ভাষায় সাইনবোর্ড চেয়ে পথে নামে। তাদের বক্তব্য, কন্নড় কর্ণাটকের সরকারি ভাষা। শহরের অধিকাংশ বাসিন্দা কন্নড় ভাষী। অথচ অধিকাংশ সাইনবোর্ড ইংরিজি অথবা হিন্দিতে লেখা। 

ভাষা নিয়ে এই আন্দোলন শুরু করেছে কর্ণাটক রক্ষা বেদিকা নামে একটি সংগঠন। বুধবার সকালে তারা গান্ধী রোড, লাভেলি রোড, ব্রিগেড রোড, ইউবি সিটি এলাকা থেকে মিছিল বের করে। শান্তিপূর্ণ মিছিল উত্তেজিত হয়ে ওঠে আচমকা। মিছিলকারীরা আশপাশের দোকান, অফিসে হামলা করে যেগুলিতে কন্নড় ভাষায় সাইনবোর্ড নেই। 

আন্দোলনকারীদের পক্ষে টি এন নারায়ণন বলেন, আমরা অনেক দিন ধরেই সরকারকে বলছি, খোদ কর্ণাটকের কন্নড় ভাষা হারিয়ে যাচ্ছে। 

তাঁর আরও বক্তব্য, আমরা অন্য ভাষার বিরোধিতা করছি না। বলছি, কন্নড় ভাষাকেও গুরুত্ব দিতে হবে। তাঁদের দাবি , অবিলম্বে অন্তত ৬০ শতাংশ সাইনবোর্ডে কন্নড় ভাষায় লেখা চালু করছে হবে। পুলিশ আন্দোলনকারীদের কয়েকজনকে গ্রেফতার করেছে।


```