Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

মসজিদের কাছে 'হনুমান চালিশা' চালানোয় দোকানদারকে মারধর বেঙ্গালুরুতে

বেঙ্গালুরুতে মসজিদে প্রার্থনা চলাকালীন হনুমান চালিশা চালানোর অভিযোগে এক দোকানদারের উপর হামলার ঘটনা ঘটল।

মসজিদের কাছে 'হনুমান চালিশা' চালানোয় দোকানদারকে মারধর বেঙ্গালুরুতে

বেঙ্গালুরু - ফাইল চিত্র

শেষ আপডেট: 18 March 2024 14:13

দ্য ওয়াল ব্যুরো: বেঙ্গালুরুতে মসজিদে প্রার্থনা চলাকালীন হনুমান চালিশা চালানোর অভিযোগে এক দোকানদারের উপর হামলার ঘটনা ঘটল। অভিযোগ, রবিবার রাতে কয়েকজন যুবক ওই দোকানে চড়াও হয়ে মুকেশ নামে দোকান মালিককে মারধর করে। জখম দোকানদারকে ভিক্টোরিয়া হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়। বেঙ্গালুরুর সিদ্দান্না গলি এলাকায় জামা মসজিদ সংলগ্ন এলাকায় ঘটনাটি ঘটে। পুলিশ অভিযুক্তদের গ্রেফতার করেছে।

পুলিশ জানিয়েছে, মুসলিমদের প্রার্থনা চলাকালীন ওই দোকানদার স্পিকারে জোরে হনুমান চালিশা চালিয়েছিলেন। তা নিয়ে আপত্তি তুলে কয়েকজন যুবক দোকানে চড়াও হয়। তারা তাঁকে স্পিকার বন্ধ করতে বললে দুপক্ষে বিবাদ বাধে। বচসা থেকে বিষয়টি হাতাহাতিতে গড়ায়।

ঘটনার বিবরণে দোকানদার মুকেশ বলেন, দোকানে বসে সান্ধ্য পূজার সময় আমি হনুমান চালিশা শুনি। প্রতিদিনই কোনও না কোনও ভজন চালিয়ে দিই। সেই সময় ওরা জনা ছয়েক যুবক এসে আমাকে বলে, প্রার্থনার সময় আমি ঠাকুরের গান চালিয়েছি কেন? এর জবাব দেওয়ার আগেই ওদের একজন স্পিকার তুলে তাঁর মাথায় সজোরে আঘাত করে। 

মুকেশের আরও অভিযোগ, মাস দুয়েক মোবাইলের এই দোকানটি তিনি খুলেছেন। সেই থেকে তাঁর কাছে এরা তোলা চাইছিল। যা দিতে তিনি বারবার অস্বীকার করে এসেছেন। তাঁর আরও অভিযোগ, পুলিশ প্রথমে এফআইআর নিতে অস্বীকার করে। পরে স্থানীয় ব্যবসায়ীরা থানার সামনে বিক্ষোভ দেখালে লিখিত অভিযোগ নিতে বাধ্য হয় পুলিশ। থানা সূত্রে জানা গিয়েছে, পুলিশ অভিযোগ নিয়েই সুলেমান, শাহনওয়াজ এবং রোহিত নামে তিনজনকে গ্রেফতার করে। পরে বাকিদের আটক করেছে। ধৃতদের বিরুদ্ধে খুনের চেষ্টার অভিযোগসহ বিভিন্ন ধারায় মামলা করেছে বেঙ্গালুরু পুলিশ। তবে এই ঘটনার সঙ্গে সাম্প্রদায়িক কোনও রেষারেষির সম্পর্ক নেই বলে দাবি পুলিশের।


```