Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

বর্ষবরণের সিমলায় ভিড় নেই! করোনার সময়ও এর থেকে বেশি পর্যটক এসেছিল! বলছেন হোটেল ব্যবসায়ীরা

বর্ষবরণের রাত বলে কথা। তুষারপাতে ঢাকা সিমলায় পর্যটকদের টানতে স্বয়ং হিমাচল প্রদেশের মুখ্যমন্ত্রী সুখবিন্দর সিং সুখু পুলিশকে নির্দেশ দিয়েছিলেন 'অতিথি দেবো ভাব' অনুসরণ করতে। বলেছিলেন, মদ্যপ পর্যটকদের গ্রেফতার করা হবে না। বরং পুলিশই তাঁদের হোটেলে নিয়ে যাবে।

বর্ষবরণের সিমলায় ভিড় নেই! করোনার সময়ও এর থেকে বেশি পর্যটক এসেছিল! বলছেন হোটেল ব্যবসায়ীরা

শেষ আপডেট: 31 December 2023 22:29

দ্য ওয়াল ব্যুরো: বর্ষবরণের রাত বলে কথা। তুষারপাতে ঢাকা সিমলায় পর্যটকদের টানতে স্বয়ং হিমাচল প্রদেশের মুখ্যমন্ত্রী সুখবিন্দর সিং সুখু পুলিশকে নির্দেশ দিয়েছিলেন 'অতিথি দেবো ভাব' অনুসরণ করতে। বলেছিলেন, মদ্যপ পর্যটকদের গ্রেফতার করা হবে না। বরং পুলিশই তাঁদের হোটেলে নিয়ে যাবে।

তারপরও ২০২৩ সালের বর্ষবরণে সিমলায় সেই অর্থে পর্যটকদের ভিড় নেই বলে সংবাদসংস্থাকে জানিয়েছেন সেখানকার হোটেল ব্যবসায়ীরা। শুধু তাই নয়, চলতি বছরে বর্ষবরণে সিমলায় যত পর্যটক এসেছেন, করোনা সময়কালে এর চেয়ে বেশি পর্যটক এসেছিলেন বলেও দাবি হোটেল ব্যবসায়ীদের।

সংবাদ সংস্থাকে দেওয়া সাক্ষাৎকারে সিমলা হোটেল এবং পর্যটন স্টেকহোল্ডারস অ্যাসোসিয়েশনের সভাপতি এম কে শেঠ জানান, "গত ৪০ বছরের ইতিহাসে এত কম পর্যটক আসেনি।"

হঠাৎ হল টা কী পর্যটকদের? কেন উপেক্ষা হিমালয়ের কোলে অবস্থিত রাজ্যের রাজধানীকে? সিমলা হোটেল এবং পর্যটন স্টেকহোল্ডারস অ্যাসোসিয়েশনের সভাপতি বলেন, “আমরা নিজেরাও অবাক হয়ে যাচ্ছি, কেন এমনটা হল। কোনও দিক থেকেই হিসেব মেলাতে পারছি না।”

ফি-বারই বর্ষবরণে পর্যটকদের উপচে পড়া ভিড় থাকে সিমলায়। ব্যবসায়ীরা জানিয়েছেন, গত বছর ৩১ ডিসেম্বর যে সংখ্যক পর্যটক এসেছিলেন তার ৪০ শতাংশ এবারে আসেননি।

প্রসঙ্গত, সপ্তাহান্তে সিমলায় তুষারপাতের ভবিষ্যৎবাণী করেছিল হাওয়া অফিস। তারপরও কেন পর্যটকরা সিমলা থেকে বিমুখ তার যুক্তিসঙ্গত কারণ খুঁজে পাচ্ছেন না হিমাচল প্রদেশের রাজধানীর হোটেল ব্যবসায়ী থেকে প্রশাসনের পদস্থ কর্তারা। তবে তাঁদের একাংশের আশঙ্কা, সিমলার ট্র্যাফিক জ্যাম সম্পর্কে কিছু ইলেকট্রনিক চ্যানেলে এবং সোশ্যাল মাধ্যম বিভ্রান্তিকর তথ্য ছড়িয়েছে। যা পর্যটকদের অন্য গন্তব্যে যেতে বাধ্য করেছে।

সামগ্রিকভাবে সিমলায় পর্যটক হ্রান্স হলেও শহরের কেন্দ্রস্থলে অবস্থিত মল রোড এবং দ্য রিজ এ অবশ্য পর্যটকদের ভিড় রয়েছে। এখানে ফি বছরই বর্ষবরণকে কেন্দ্র করে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। সংশ্লিষ্ট ওই এলাকাটি বাদ দিলে সেই অর্থে পর্যটকদের দেখা না পেয়ে অধিকাংশ হোটেলের রুমগুলি কার্যত খাঁ খাঁ করছে।

পরিস্থিতির জন্য শহর থেকে দূরে গ্রামের ভেতরে গড়ে ওঠা হোম স্টেগুলিকেও দায়ী করছেন ব্যবসায়ীদের একাংশ। অফবিট ডেস্টিনি হওয়ায় অনেকেই গ্রামের ভেতরের হোম স্টে গুলিকে বেছে নিচ্ছেন। তুলনামূলকভাবে হোটেলের চেয়ে সেখানে খরচও কম। হোটেলগুলি পর্যটক শূন্য হওয়ার নেপথ্যে এটিও একটি বড় কারণ বলে মনে করা হচ্ছে।

আবার বহু পর্যটক বিলাসবহুল বাসে চেপেও ইদানিং সিমলাতে আসছেন। সেক্ষেত্রে সিমলা ঘুরলেও তাঁরা হোটেলে থাকছেন না। ব্যবসায়ী সমিতির সহ-সভাপতি প্রিন্স কুক্রেজা বলেন, “সবকিছু অনুকূলে থাকাসত্ত্বেও পর্যটকদের অনুপস্থিতি দেখে আমরা অবাক হচ্ছি। এমনদিনও দেখতে হবে, কখনও কল্পনা করিনি।


```