Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

'কাজের চাপেই মৃত্যু...' ইওয়াই কর্মী আনার পরিবারের সঙ্গে দেখা করে বললেন শশী থারুর

আনার মৃত্যুর জন্য অতিরিক্ত কাজের চাপ ও স্ট্রেসকেই দায়ি করেছেন তিরুবনন্তপুরমের সাংসদ। ম্যানেজারের বিরুদ্ধে কাজের চাপ দেওয়ার অভিযোগও তোলেন তিনি।

'কাজের চাপেই মৃত্যু...' ইওয়াই কর্মী আনার পরিবারের সঙ্গে দেখা করে বললেন শশী থারুর

শেষ আপডেট: 26 September 2024 17:49

দ্য ওয়াল ব্যুরো: জুলাই মাসে হার্ট অ্যাটাকে মৃত্যু হয় পুণের আন্তর্জাতিক পরামর্শদাতা সংস্থা আর্নস্ট অ্যান্ড ইয়ং (ইওয়াই)-এর কর্মী আনা সেবাস্তিয়ান পেরাইলের। এরপর তাঁর মা সংস্থাকে একটি চিঠি লেখেন। যেখানে মৃত্যুর কারণ হিসেবে 'কাজের চাপ'-এর অভিযোগ ওঠে। যা সামনে আসার পর হইচই পড়ে যায় দেশে। সেই আনার পরিবারের সঙ্গে বৃহস্পতিবার দেখা করলেন কংগ্রেস নেতা শশী থারুর। 

আনার বাবা-মায়ের সঙ্গে সাক্ষাতের বিষয়টি নিজের এক্স হ্যান্ডেলে শেয়ার করেন সাংসদ। তাঁদের কথা বার্তায় উঠে আসে কাজের জায়গার বিষাক্ত পরিবেশ, ম্যানেজার এবং প্রশিক্ষণ প্রাপ্ত কর্মীদের কথা। 

আনার মৃত্যুর জন্য অতিরিক্ত কাজের চাপ ও স্ট্রেসকেই দায়ি করেছেন তিরুবনন্তপুরমের সাংসদ। ম্যানেজারের বিরুদ্ধে কাজের চাপ দেওয়ার অভিযোগও তোলেন তিনি। বলেন, 'যদি কাজ বেশি থাকে এবং একজনের থেকে দিনে ১৬ ঘণ্টার কাজ আদায় করার থাকে তাহলে তাদের অতিরিক্ত কর্মচারী নিয়োগ করা উচিত। যাদের নিয়োগ করা হয়েছে তাদের অত্যাচারের কোনও অধিকার নেই কোনও সংস্থার।'

বাড়িতে গিয়ে দেখা করার আগে শশী থারুর আনার বাবার সঙ্গে কথা বলেছিলেন। সপ্তাহে ৪০ ঘণ্টা কাজের কথা উঠে আসে তখন। এনিয়ে শশী থারুর জানিয়েছিলেন, আনার সপ্তাহে ৪০ ঘণ্টা কাজের পরামর্শ দেন, সেই পরামর্শে সাংসদও সম্মতি জানান। তিনি বলেন, 'আমি সংসদে এই বিষয়টি তুলেছি। আমার মনে হয়, কাজের জায়গায় একটা ক্যালেন্ডার থাকা উচিত। দিনে ৮ ঘণ্টার বেশি কাজ নয়। আর অবশ্যই সপ্তাহে ৫ দিন কাজ সর্বোচ্চ।'

এদিকে বৃহস্পতিবার এক্স হ্যান্ডেলে লেখেন, 'আনা সেবাস্তিয়ানের পরিবারের সঙ্গে দেখা হল। অমানবিক মানসিক চাপ আর বিষাক্ত কাজের জায়গা, সব মিলিয়ে আনার মৃত্যু হয়েছে। মৃত্যুর নিরিখে ঠিক কী রয়েছে সে নিয়ে তদন্তের কথা হয়েছে। সংস্থার নিচুতলার কর্মীদের জন্য শ্রম আইনে কিছু নতুন নিয়ম আনা ও মিড লেভেলে ম্যানেজারদের নিয়ে কথা হয়। মিড লেভেলে যে সকল ম্যানেজাররা থাকেন, তাঁদের প্রশিক্ষণ প্রয়োজন।'


```