Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকের

‘মুখ ফেরানো ওদের স্বভাব’, যুদ্ধবিরতি লঙ্ঘন করায় পাকিস্তানকে 'বেইমান' বলে বিঁধলেন শশী তারুর

ভারত-পাকিস্তানের যুদ্ধবিরতির কয়েক ঘণ্টার মধ্যেই সীমান্তে বিস্ফোরণ ও ড্রোন হানার জেরে ক্ষোভ উগরে দিলেন শশী তারুর। হিন্দি শায়েরিতে কটাক্ষ করলেন পাকিস্তানকে।

‘মুখ ফেরানো ওদের স্বভাব’, যুদ্ধবিরতি লঙ্ঘন করায় পাকিস্তানকে 'বেইমান' বলে বিঁধলেন শশী তারুর

শশী থারুর

শেষ আপডেট: 11 May 2025 10:14

দ্য ওয়াল ব্যুরো: ভারত-পাকিস্তানের যুদ্ধবিরতির মাত্র কয়েক ঘণ্টার মধ্যেই সীমান্তে গোলাগুলি এবং ড্রোন হামলার ঘটনায় ফের উত্তপ্ত হল উপমহাদেশের কূটনৈতিক পরিবেশ। এমন পরিস্থিতিতে শনিবার গভীর রাতে পাকিস্তানকে কাব্যিক ভাষায় কটাক্ষ করলেন কংগ্রেস সাংসদ শশী তারুর।

X-এ (প্রাক্তন টুইটার) একটি হিন্দি শায়েরি পোস্ট করে তিনি লেখেন, “Uski fitrat hai mukar jaane ki, uske vaade pe yakeen kaise karu”, যার বাংলা অনুবাদ করলে দাঁড়ায়— “মুখ ফিরিয়ে নেওয়া ওদের স্বভাব, তাদের প্রতিশ্রুতিতে বিশ্বাস করব কী করে?” থারুর এই পোস্টের শেষে লেখেন #ceasefireviolated।

এই মন্তব্য সামনে আসে, যখন যুদ্ধবিরতির ঘোষণার ঘণ্টা খানেক পরেই জম্মু-কাশ্মীরের বিভিন্ন জেলায় বিকট বিস্ফোরণের শব্দ শোনা যায় এবং পাকিস্তানি ড্রোন সীমান্ত পেরিয়ে ভারতে প্রবেশ করে। পরিস্থিতি মোকাবিলায় সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে পঞ্জাব, রাজস্থান এবং জম্মু-কাশ্মীরের বিস্তীর্ণ অংশে অন্ধকার নামিয়ে দেওয়া হয়।

বিদেশসচিব বিক্রম মিস্রি এক বিবৃতিতে বলেন, “পাকিস্তানের উচিত, এই ধরনের লঙ্ঘনের বিরুদ্ধে যথাযথ পদক্ষেপ গ্রহণ করা এবং দায়িত্বশীল আচরণ করা। সশস্ত্র বাহিনী সম্পূর্ণ সতর্ক রয়েছে এবং সীমান্তে আবার কোনও লঙ্ঘন ঘটলে তার যোগ্য জবাব দেওয়া হবে।”

এর আগে ভারত স্পষ্ট করে দিয়েছিল—দেশের মাটিতে কোনও জঙ্গি হামলাকে ‘যুদ্ধঘোষণা’ হিসেবে বিবেচনা করা হবে এবং উপযুক্ত জবাবও দেওয়া হবে। এদিকে, শ্রীনগরের নগর কেন্দ্রে বিমান প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় হয়ে ওঠে। নাগরোটার সেনাঘাঁটিতে সন্দেহজনক গতিবিধি লক্ষ্য করে গুলি চালায় এক প্রহরী, যদিও তিনি সামান্য আহত হন।

উধমপুর এবং কচ্ছ জেলায়ও পাকিস্তানি ড্রোন দেখা যায় এবং সেগুলিকে সফলভাবে প্রতিহত করে ভারত। এই পরিস্থিতির মধ্যেই জম্মু-কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা বলেন, “এটা কোনও যুদ্ধবিরতি নয়। শ্রীনগরের মাঝখানেই বিমান প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় হয়ে উঠেছে।”


```