Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

'এখন আমি কী করব?' টিকিট না পেয়ে হাউহাউ করে কাঁদলেন বিজেপি নেতা

৫ অক্টোবর এক দফাতেই ভোট হবে হরিয়ানায়।

'এখন আমি কী করব?' টিকিট না পেয়ে হাউহাউ করে কাঁদলেন বিজেপি নেতা

শশী রঞ্জন পারমার কান্নায় ভেঙে পড়ার ছবি

শেষ আপডেট: 6 September 2024 18:20

দ্য ওয়াল ব্যুরো: হরিয়ানা বিধানসভার ৯০ আসনে ভোট। ৫ অক্টোবর এক দফাতেই ভোট হবে। জানা যাচ্ছে ৬৭ জনের যে প্রার্থী তালিকা প্রকাশ হয়েছে। সেই তালিকায় একাধিক বর্তমান বিধায়ক জায়গা পাননি। তাঁদেরই একজন শশীরঞ্জন পারমার। টিকিট না পেয়ে হাউহাউ করে কাঁদলেন তো বটেই, বললেন 'এখন আমি কী করব?'

টিকিট না পেয়ে তিনি কতটা মর্মাহত সেটাই এক সংবাদমাধ্যমকে বলছিলেন শশীরঞ্জন। বলেন, 'আমি আশা করেছিলাম, আমার নাম তালিকায় থাকবে।'  আশা ছিল ভিওয়ানি এবং তোশাম কেন্দ্র থেকে তিনি প্রার্থী হবেন। ২০১৯ সালে তোশাম কেন্দ্রে প্রতিদ্বন্দ্বিতা করে কংগ্রেসের কাছে হেরে গিয়েছিলেন। 

এবার ফের টিকিট পাওয়ার আশার কথা বলতে গিয়েই কেঁদে ফেলেন বিজেপি নেতা। কান্নাভেজা গলায় বলেন, 'আমি সাধারণ মানুষকে আশ্বাস দিয়েছিলাম, আমার নাম বিবেচনা করা হচ্ছে। আমি এখন কী করব? আমি অসহায়।'

অন্যদিকে, ধর্ষণ-খুনের আসামী রাম রহিমকে ৬ বার মুক্তি দেওয়া জেলার সুনীল সাংওয়ান এবার বিজেপি প্রার্থী। সুনারিয়া সংশোধানাগারের সুপার ছিলেন একসময়। বিজেপির নীতি ও নরেন্দ্র মোদীর কাজে অনুপ্রাণিত হয়েই গেরুয়া শিবিরে যোগদানের সিদ্ধান্ত নেন সুনীল।


```