Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশু

নরেন্দ্র মোদীকে 'ধন্যবাদ' জানালেন শত্রুজোটের নেতা শরদ পাওয়ার

অজিত পাওয়ারকে 'ত্যজ্য ভ্রাতুষ্পুত্র' করে দিলেন কাকা

নরেন্দ্র মোদীকে 'ধন্যবাদ' জানালেন শত্রুজোটের নেতা শরদ পাওয়ার

শরদ পাওয়ার ও নরেন্দ্র মোদী।

শেষ আপডেট: 15 June 2024 16:30

দ্য ওয়াল ব্যুরো: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে 'ধন্যবাদ' জানালেন বিরোধী ইন্ডিয়া জোটের অন্যতম শরিক শরদ পাওয়ার। শনিবার মহারাষ্ট্রে পাওয়ার-উদ্ধব ঠাকরে-কংগ্রেসের জোট মহাবিকাশ আঘাড়ির সাংবাদিক সম্মেলনে রাজ্য ও দেশবাসীসহ মোদীকে বিশেষ করে ধন্যবাদ জানান দেশের বর্ষীয়ান নেতা শরদ। তিনি এদিন বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মহারাষ্ট্রের যেখানে যেখানে রোড শো এবং জনসভা করেছেন, সেখানেই মহাবিকাশ আঘাড়ি জয়লাভ করেছে। সে কারণে এটা আমার কর্তব্য যে, রাজ্যের মানুষের সঙ্গে প্রধানমন্ত্রীকেও ধন্যবাদ জানানো।

প্রসঙ্গত, মহারাষ্ট্রে শরদ পাওয়ারের নেতৃত্বেই রাতারাতি শিবসেনার উদ্ধব ঠাকরে এবং কংগ্রেসকে নিয়ে মহাবিকাশ আঘাড়ির সরকার গড়েছিলেন পাওয়ার। কিন্তু, তার কিছুদিন পরেই একনাথ শিন্ডেকে দিয়ে শিবসেনায় বিদ্রোহ ঘটিয়ে বিজেপি সেই সরকার ফেলে দিয়ে নতুন জোট সরকার গঠন করে। যাতে যোগ দেন পাওয়ারের ভাইপো অজিত পাওয়ার ও তাঁর অনুগামীরা।

ইন্ডিয়া জোট গঠনে পর মহারাষ্ট্র লোকসভা ভোটে মহাবিকাশ আঘাড়ি আসন সমঝোতা করে প্রার্থী দেয় এবং বিজেপিকে প্রায় ধরাশায়ী করে বিপুল সংখ্যায় জেতে। এদিন সেই জোটেরই বৈঠক শেষে এক সাংবাদিক সম্মেলনে রাজ্যবাসীকে ধন্যবাদ জানাতে গিয়ে মোদীকেও বিজেপির হারের জন্য বিদ্রুপের ছলে কাঠগড়ায় দাঁড় করালেন এনসিপির প্রতিষ্ঠাতা নেতা।

এদিনের সাংবাদিক বৈঠকে উপস্থিত ছিলেন পাওয়ার ছাড়াও উদ্ধব ঠাকরে এবং কংগ্রেস নেতা পৃথ্বীরাজ চ্যবন। সেখানে পাওয়ার মোদীকে ব্যঙ্গ করে বলেন, ওনাকে ধন্যবাদ এই কারণে যে উনিই এমভিএ-র পালে রাজনৈতিক হাওয়া টেনে জয়কে ত্বরান্বিত করেছেন।

নির্বাচন কমিশনের তথ্য বলছে, প্রধানমন্ত্রী মোদী এই রাজ্যে প্রায় ১৮টি লোকসভা কেন্দ্রে প্রচারসভা করেছিলেন। এর মধ্যে এনডিএ ১৫টি হেরে গিয়েছে। এই সাংবাদিক বৈঠকেই শরদ পাওয়ার পরিষ্কার জানিয়ে দেন, আর কোনওদিন ভাইপো অজিতকে দলে ফিরিয়ে নেওয়া হবে না।

উদ্ধব ঠাকরে বলেন, এই জোটই মহারাষ্ট্র বিধানসভা নির্বাচনে লড়াই করবে। মোদী যা বলেছিলেন, মঙ্গলসূত্র থেকে সবকিছু তা কি ঠিক ছিল, প্রশ্ন তুলে ঠাকরেও জানিয়ে দেন, যারা আমাকে ছেড়ে চলে গিয়েছে, তাদের কাউকে আর ফেরত নেওয়া হবে না।

কংগ্রেস নেতা চ্যবন বলেন, এই জোটে কোনও বড় ভাই, ছোট ভাই নেই। প্রতিটি বিধানসভা আসন নিয়ে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে। আমাদের প্রাথমিক আলোচনা হয়েও গিয়েছে।


```