Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

মমতার 'মৃত্যুকুম্ভ' মন্তব্যকে সমর্থন শঙ্করাচার্যের! অব্যবস্থার অভিযোগ করে দুষলেন যোগীকেই

মমতার দাবি ছিল, পরিকল্পনা না করার জন্যই এত মৃত্যু হয়েছে মহাকুম্ভে। একই সঙ্গে তাঁর বক্তব্য ছিল, পদপিষ্টের ঘটনায় ঠিক কতজনের মৃত্যু হয়েছে তা লুকিয়ে গেছে সরকার।

মমতার 'মৃত্যুকুম্ভ' মন্তব্যকে সমর্থন শঙ্করাচার্যের! অব্যবস্থার অভিযোগ করে দুষলেন যোগীকেই

মমতা বন্দ্যোপাধ্যায় - শঙ্করাচার্য

শেষ আপডেট: 19 February 2025 18:34

দ্য ওয়াল ব্যুরো: মঙ্গলবার বিধানসভায় দাঁড়িয়ে মহাকুম্ভকে 'মৃত্যুকুম্ভ' বলেছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তারপর থেকে বিজেপি তাঁর কড়া সমালোচনা করছে। বলা হচ্ছে, মমতা আদতে হিন্দুদের অপমান করেছেন, তাঁকে ভারতবাসী ক্ষমা করবে না। তবে বিজেপি-বিরোধী শিবির তাঁর পাশেই দাঁড়িয়েছে। এদিকে পরোক্ষভাবে মমতা বন্দ্যোপাধ্যায়কে সমর্থন করেছেন শঙ্করাচার্য স্বামী অভিমুক্তেশ্বরানন্দ সরস্বতী। 

মমতা বন্দ্যোপাধ্যায়ের দাবি ছিল, পরিকল্পনা না করার জন্যই এত মৃত্যু হয়েছে মহাকুম্ভে। একই সঙ্গে তাঁর বক্তব্য ছিল, পদপিষ্টের ঘটনায় ঠিক কতজনের মৃত্যু হয়েছে তা লুকিয়ে গেছে সরকার। পুণ্যের নামে টাকা উপার্জন করা হচ্ছে। মমতার এই মন্তব্যে বিজেপি শিবিরে তো হইচই পড়েছে। তবে শঙ্করাচার্যও কুম্ভ ইস্যুতে যোগী প্রশাসনের ব্যবস্থাপনার নিয়ে একাধিক প্রশ্ন তুলেছেন। 

এক সর্বভারতীয় সংবাদসংস্থার সঙ্গে কথা বলার সময়ে শঙ্করাচার্য বলেছেন, ''৩০০ কিমির ট্র্যাফিক জ্যাম, এটা অব্যবস্থা নাতো কি? মানুষকে ২৫-৩০ কিমি হাঁটতে হচ্ছে। যে জলে তারা স্নান করছেন তা স্নান যোগ্য নয় বলে দাবি করা হচ্ছে। এতএব পুণ্যার্থীদের দূষিত জলে স্নান করতে বাধ্য করা হচ্ছে। এত সময় পাওয়া গেছিল, তা সত্ত্বেও কেন জল পরিশ্রুত করা হল না, সেটা প্রশ্ন। ১২ বছর অন্তর মহাকুম্ভ হয়। তাও পর্যাপ্ত ব্যবস্থা না করে কোটি কোটি মানুষকে এভাবে স্নান করতে বাধ্য করা হচ্ছে।'' 

এখানেই থামেননি তিনি। শঙ্করাচার্য আরও বলেছেন, ''মহাকুম্ভ নিয়ে বিরাট প্রচার করা হয়েছিল। তবে পুণ্যার্থীদের সুরক্ষার জন্য ব্যবস্থা নেওয়া হয়নি। এদিকে মৃত্যুর ঘটনা তথ্য লুকানোর অভিযোগ উঠেছে। এই পরিস্থিতিতে মহাকুম্ভকে কেউ যদি অন্য কোনও নাম দেয়, তাতে আপত্তির কিছু নেই।'' রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, সরাসরি নাম না নিলেও মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্যকেই সমর্থন করেছেন শঙ্করাচার্য। 

এদিকে সমাজবাদী পার্টির সুপ্রিমো অখিলেশ যাদবও মমতার পাশে দাঁড়িয়েছেন। বাংলার বাসিন্দা, যাদের মহাকুম্ভে গিয়ে মৃত্যু হয়েছে তাঁদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে অখিলেশের বক্তব্য, ''অনেক রাজ্যের মানুষেরই মৃত্যু হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজ্যের লোকও মারা গেছেন। তাই তিনি যা বলেছেন তা সঠিক। যোগী সরকারের ব্যবস্থাপনায় গলদ আছেই, এর দায়িত্ব মুখ্যমন্ত্রীকেই নিতে হবে।'' আদিত্যনাথ অবশ্য বুধবারই বিধানসভায় মহাকুম্ভ প্রসঙ্গ বক্তব্য রাখতে গিয়ে বিরোধীদের পাল্টা নিশানা করেছেন। দূষিত জলের রিপোর্টও উড়িয়ে দিয়েছেন তিনি। 

বিধানসভায় দাঁড়িয়ে যোগী বলেন, বিরোধী রাজনৈতিক শিবির ভুল তথ্য ছড়াচ্ছে, মহাকুম্ভকে বদনাম করার চেষ্টা করছে। তাঁর কথায়, ''এখনও পর্যন্ত ৫৬.২৫ কোটি মানুষ মহাকুম্ভে পুণ্যস্নান করেছেন। এই ধরনের মিথ্যে খবর ছড়িয়ে দেওয়া মানে সেই ৫৬ কোটি মানুষের বিশ্বাস নিয়ে খেলা। সনাতন ধর্ম এবং হিন্দুদের বিশ্বাসকে আঘাত করা।'' তিনি এও দাবি করেছেন, যারা ত্রিবেণী সঙ্গমে ডুব দিয়েছেন তা সে সাধারণ মানুষ থেকে সেলেব্রিটি যেই হোন, সকলেই উত্তরপ্রদেশ প্রশাসনের প্রশংসা করেছেন। 


```