Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

যৌন হেনস্তার অভিযোগ, আরএসএস সদস্যের বিরুদ্ধে ১০ কোটি টাকার মানহানির নোটিস অমিত মালব্যর

তৃণমূলের পর এবার আসরে কংগ্রেস, পদ থেকে অপসারণের দাবি

যৌন হেনস্তার অভিযোগ, আরএসএস সদস্যের বিরুদ্ধে ১০ কোটি টাকার মানহানির নোটিস অমিত মালব্যর

অমিত মালব্য

শেষ আপডেট: 10 June 2024 17:26

দ্য ওয়াল ব্যুরো: তৃতীয় নরেন্দ্র মোদী সরকার গঠনের ২৪ ঘণ্টারও কম সময়ের মধ্যে বিজেপি নেতা তথা দলের আইটি সেলের জাতীয় আহ্বায়ক অমিত মালব্যর বিরুদ্ধে যৌন হেনস্তার অভিযোগ তুলল কংগ্রেস। সোমবার এক সাংবাদিক সম্মেলন করে কংগ্রেস নেতা সুপ্রিয়া শ্রীনাতে দাবি করেন, খোদ রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘের এক সদস্য শান্তনু সিনহা বিজেপি নেতার বিরুদ্ধে এই অভিযোগ এনেছেন।

এর প্রতিক্রিয়ায় অমিত মালব্য বলেছেন, কংগ্রেস এসব কথা বলার আগে পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেস একই অভিযোগ এনেছিল আমার বিরুদ্ধে। আমি তিনদিনের নোটিস দিয়েছি। যা আগামিকাল শেষ হবে। ১১ জুন এই অভিযোগ নিয়ে যথার্থ পদক্ষেপ করব। অভিযোগকারীর বিরুদ্ধে ১০ কোটি টাকার মানহানি মামলার নোটিস দিয়েছেন অভিযুক্ত অমিত মালব্য।

কংগ্রেসের দাবি, যে নেতার বিরুদ্ধে এরকম অভিযোগ রয়েছে, তাঁকে অবিলম্বে সরানো উচিত। পশ্চিমবঙ্গের বিজেপি নেতা রাহুল সিনহার ঘনিষ্ঠ এই আরএসএস সদস্য শান্তনু সিনহার অভিযোগ, বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্য মহিলাদের যৌন হেনস্তা করেছেন এক নয় একাধিকবার। পাঁচতারা হোটেলে নিয়ে গিয়ে দলের পদ পাইয়ে দেওয়ার টোপ দিয়ে মহিলা কর্মী-সমর্থকদের যৌনকর্মে ব্যবহার করেছেন। শুধু দামি হোটেলেই নয়, রাজ্যে দলের কার্যালয়েও এই ঘৃণ্য কাজ করেছেন অমিত মালব্য।

কংগ্রেস নেত্রী আরও বলেন, বিজেপির কাছ থেকে আমরা মহিলাদের প্রতি ন্যায়বিচার চাই। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শপথ নেওয়ার ২৪ ঘণ্টারও কম সময়ের মধ্যে দলের এক শীর্ষস্থানীয় নেতার বিরুদ্ধে যৌন শোষণের অভিযোগ ওঠায় অবিলম্বে তাঁকে পদ থেকে সরিয়ে তদন্ত হোক। তিনি যে পদে রয়েছেন তা অত্যন্ত প্রভাবশালী, তাই তাঁকে এই মুহূর্তে পদ থেকে অপসারণের দাবি তুলেছেন কংগ্রেস নেত্রী।

এই অভিযোগের পরপরই বিজেপি নেতৃত্ব অভিযোগকারী শান্তনু সিনহার বিরুদ্ধে একটি অভিযোগ দায়ের করেছে। তাতে বলা হয়েছে, অভিযোগটি মারাত্মক গুরুতর। এমনকী অভিযোগকে পুরোপুরি মিথ্যা বলে দাবি করা হয়েছে আবেদনে। এ ধরনের অভিযোগে অমিত মালব্যর মতো একজন জনসেবকের মানসম্মান এবং ভাবমূর্তি ক্ষুণ্ণ  হয়েছে বলে বিজেপির আইনজীবী মামলার চিঠি দিয়েছেন।


```